এবারের ঈদুল আজহায় প্রায় ১ কোটি পশু কুরবানি হয়েছে
এবারের পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি গবাদিপশু কুরবানি হয়েছে। গত বছরের তুলনায় সংখ্যাটা প্রায় ৮ লাখ ৫৭ হাজার ৫২১টি বেশি। গত বছর কুরবানি হয়েছিল প্রায় ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি গবাদিপশু। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন তথ্যগুলো নিশ্চিত করেছেন।

এ বছর ঢাকা বিভাগে মোট ২৪ লাখ ৯১ হাজার ৭৬৮টি গবাদিপশু কুরবানি হয়েছে। এরমধ্যে ১১ লাখ ৬৭ হাজার ৮১০টি গরু-মহিষ, ১৩ লাখ ২৩ হাজার ৭১১টি ছাগল-ভেড়া এবং অন্যান্য ২৪৭টি।
এছাড়া চট্টগ্রাম বিভাগে কুরবানি হয়েছে মোট ২১ লাখ ২৮ হাজার ৪৫৯টি গবাদিপশু। এরমধ্যে ১৩ লাখ ১৩ হাজার ৬৭৮টি গরু-মহিষ, ৮ লাখ ১৪ হাজার ৬৮৫টি ছাগল-ভেড়া ও অন্যান্য ৯৬টি।
রাজশাহী বিভাগে কুরবানি হয়েছে মোট ১৯ লাখ ৯৮ হাজার ১২৮টি গবাদিপশু। এরমধ্যে ৭ লাখ ৯ হাজার ২৪৩টি গরু-মহিষ, ১ লাখ ২৮ হাজার ৮৮৫টি ছাগল-ভেড়া।
খুলনা বিভাগে কুরবানি হয়েছে মোট ৯ লাখ ২৬ হাজার ২০৯টি গবাদিপশু। এরমধ্যে ২ লাখ ৫৮ হাজার ২৬৪টি গরু-মহিষ, ৬ লাখ ৬৭ হাজার ৯৩০টি ছাগল-ভেড়া ও অন্যান্য ১৫টি।
বরিশাল বিভাগে মোট ৪ লাখ ৯৮ হাজার ৯৩৭টি গবাদিপশু কুরবানি হয়েছে। এরমধ্যে ২ লাখ ৬৭ হাজার ৬১৪টি গরু-মহিষ ও ২ লাখ ৩১ হাজার ৩২৩টি ছাগল-ভেড়া।
সিলেট বিভাগে কুরবানি হয়েছে মোট ৩ লাখ ৯২ হাজার ৫৮৩টি গবাদিপশু। এরমধ্যে ২ লাখ ১ হাজার ১৮৬টি গরু-মহিষ ও ১ লাখ ৯১ হাজার ৩৯৭টি ছাগল-ভেড়া।
রংপুর বিভাগে কুরবানি হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৯৬টি গবাদিপশু। এরমধ্যে ৫ লাখ ৩১ হাজার ৯৩ টি গরু-মহিষ ও ৬ লাখ ৭ হাজার ৮০৩টি ছাগল-ভেড়া।
ময়মনসিংহ বিভাগে কুরবানি হয়েছে মোট ৩ লাখ ৭৫ হাজার ৭৮৩টি গবাদিপশু। এরমধ্যে ১ লাখ ৮০ হাজার ৫৪৮টি গরু-মহিষ, ১ লাখ ৯৫ হাজার ১৮৬ টি ছাগল-ভেড়া ও অন্যান্য ৪৯টি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর