মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য সুখবর: বাড়ছে বৃত্তির পরিধি ও অর্থ
- Details
- by ২৪ ডেস্ক
মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বড় ধরনের সুখবর নিয়ে আসছে সরকার। জুনিয়র বৃত্তির টাকার অঙ্ক একলাফে দ্বিগুণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুধু অর্থের পরিমাণই নয়, বৃত্তির আওতায় থাকা শিক্ষার্থীর সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের পড়াশোনার পথ সুগম করতেই এই পরিবর্তন আনা হচ্ছে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে। শিক্ষার গুণগত মান ধরে রাখা এবং ঝরে পড়ার হার কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবটি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে বৃত্তির বিদ্যমান কোটা ২০ শতাংশ বৃদ্ধি পাবে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ট্যালেন্টপুল বা মেধাবৃত্তিতে মাসিক ভাতার পরিমাণ ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৯০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এছাড়া বার্ষিক এককালীন অনুদান ৫৬০ টাকার বদলে ১ হাজার ১২০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই নিয়ম কার্যকর হলে ট্যালেন্টপুলে একজন শিক্ষার্থী বছরে মোট ১১ হাজার ৯২০ টাকা পাবে, যা বর্তমানে ৫ হাজার ৯৬০ টাকা।
সাধারণ কোটার বৃত্তির ক্ষেত্রেও বড় পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। এক্ষেত্রে মাসিক ৩০০ টাকা ভাতার পরিবর্তে ৬০০ টাকা এবং বার্ষিক এককালীন ৩৫০ টাকার স্থলে ৭০০ টাকা করার প্রস্তাব রয়েছে। এতে সাধারণ কোটায় একজন শিক্ষার্থীর বার্ষিক প্রাপ্তি ৩ হাজার ৯৫০ টাকা থেকে বেড়ে ৭ হাজার ৯০০ টাকায় দাঁড়াবে। এসএসসি পরীক্ষার আগে পর্যন্ত টানা দুই বছর শিক্ষার্থীরা এই বর্ধিত সুবিধা ভোগ করতে পারবে।
টাকার অঙ্কের পাশাপাশি বাড়ছে সুবিধাভোগীর সংখ্যাও। বর্তমানে সারাদেশে ৪৬ হাজার ২০০ শিক্ষার্থী সরকারি জুনিয়র বৃত্তি পেয়ে থাকে। নতুন প্রস্তাবে এই সংখ্যা বাড়িয়ে ৫৫ হাজার ৪৪০ জনে উন্নীত করার কথা বলা হয়েছে। এর ফলে নতুন করে আরও ৯ হাজার ২৪০ জন শিক্ষার্থী বৃত্তির আওতায় আসবে। এর মধ্যে ট্যালেন্টপুলে ১৭ হাজার ৬৪০ জন এবং সাধারণ কোটায় ৩৭ হাজার ৮০০ জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ট্যালেন্টপুলে ১৪ হাজার ৭০০ ও সাধারণ কোটায় ৩১ হাজার ৫০০ জন বৃত্তি পায়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (মাধ্যমিক-১) সাইদুর রহমান জানান, জুনিয়র বৃত্তির সংখ্যা ও আর্থিক সুবিধা বাড়ানোর সম্ভাব্য বাজেট প্রস্তাবটি পর্যালোচনা করে তা অর্থ বিভাগে পাঠানো হবে। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি মাধ্যমিক-২) সাবিনা ইয়াসমিন বলেন, ‘প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি মিললে দ্রুতই এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারি করা হবে।’
এই নতুন কাঠামো বাস্তবায়ন করতে সরকারের ব্যয়ও উল্লেখযোগ্য হারে বাড়বে। বর্তমানে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির পেছনে দুই বছরে সরকারের ব্যয় হয় ৪২ কোটি ৪০ লাখ ৭৪ হাজার টাকা। নতুন হার কার্যকর হলে সম্ভাব্য ব্যয় বেড়ে দাঁড়াবে প্রায় ১০১ কোটি ৭৭ লাখ ৭৭ হাজার ৬০০ টাকায়। অর্থাৎ আগেের তুলনায় সরকারের অতিরিক্ত ৫৯ কোটি ৩৭ লাখ ৩ হাজার ৬০০ টাকা বেশি প্রয়োজন হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.