যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সর্বাত্মক প্রতিরক্ষা পরিকল্পনার ঘোষণা ভেনেজুয়েলার
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর ভেনেজুয়েলা জুড়ে জাতীয় জরুরি পরিস্থিতি ঘোষণা করে সর্বাত্মক প্রতিরক্ষা পরিকল্পনা সক্রিয় করেছে দেশটির সরকার। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পূর্বনির্দেশ অনুযায়ী পুরো দেশ এখন প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টেলিসুর জানায়, শনিবার (৩ জানুয়ারি) ভোরে দেওয়া এক বক্তব্যে ডেলসি রদ্রিগেজ বলেন, যুক্তরাষ্ট্রের এই হামলার পর সেনাবাহিনী, পুলিশ ও জনগণকে একীভূত করে জাতীয় প্রতিরক্ষা জোরদার করা হয়েছে। একইসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ সেনা ও পুলিশের সমন্বয়ে একটি ‘একক যুদ্ধ ব্লক’ গঠনের ঘোষণা দিয়েছেন।
ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করা হয়েছে বলে ভেনেজুয়েলা সরকার তথ্য পেয়েছে। তবে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য এখনো জানা যায়নি।
তিনি বলেন, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কাছে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির জীবিত থাকার প্রমাণ দাবি করা হচ্ছে।
ভেনেজুয়েলার পক্ষ থেকে অভিযোগ করা হয়, হামলার সময় রাজধানী কারাকাসসহ অন্তত চারটি রাজ্যে বোমা হামলা চালানো হয়েছে। এতে সামরিক সদস্যদের পাশাপাশি বেসামরিক নাগরিকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানানো হয়।
ডেলসি রদ্রিগেজ বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রেসিডেন্ট মাদুরো আগেই জনগণকে রাস্তায় নেমে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন।
তিনি বলেন, এই বর্বর হামলা আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে সামরিক অভিযানের কথা স্বীকার করে দাবি করেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে সরিয়ে নিয়েছে। তিনি জানান, অভিযানের বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।
ভেনেজুয়েলার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এভিএন জানায়, প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এই হামলাকে ‘অপরাধমূলক সামরিক আগ্রাসন’ বলে উল্লেখ করেছেন।
তিনি প্রেসিডেন্টের স্বাক্ষরিত ‘বাহ্যিক জরুরি অবস্থা’ সংক্রান্ত ডিক্রির আওতায় স্থল, আকাশ, নৌ ও ক্ষেপণাস্ত্র বাহিনীসহ সব সামরিক সক্ষমতা মোতায়েনের ঘোষণা দেন।
পাদ্রিনো লোপেজ বলেন, এই হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। তিনি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে কঠোর অবস্থান নেওয়া হয়।
ভেনেজুয়েলার নেতৃত্ব স্পষ্ট করে জানিয়েছে, জনগণ, সেনাবাহিনী ও পুলিশের সম্মিলিত শক্তির মাধ্যমে দেশ রক্ষায় সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। তারা বলিভারীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.