আপনি পড়ছেন

যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা আবারো শুরু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টায় পুনরায় ভোট গণনা শুরুর কথা ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শহিদুল ইসলাম।

পুনরায় গণনা চলছে জকসু নির্বাচনের ভোট
ছবি- সংগৃহীত

তিনি বলেন, সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৩০০ ভোট কাস্ট হয়েছে— এমন একটি কেন্দ্রের ভোট প্রথমে ম্যানুয়ালি গণনা করা হবে। এরপর একই ব্যালট দুটি ওএমআর মেশিনের মাধ্যমে গণনা করা হবে। সে অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগের ২৭৮টি কাস্টিং ভোট দিয়ে নতুন করে ভোট গণনা শুরু করা হয়েছে। দুটি মেশিনের মধ্যে যেটির ফলাফল ম্যানুয়াল গণনার সঙ্গে মিলবে, সেই মেশিনের মাধ্যমেই পর্যায়ক্রমে অন্যান্য কেন্দ্রের ভোট গণনা করা হবে।

পুনরায় ভোট গণনা শুরুর প্রায় তিন ঘণ্টা অতিবাহিত হলেও ভোর চারটার দিকে পর্যন্ত একটি বিভাগের ভোটই হাতে গুনে শেষ করা সম্ভব হয়নি। এর আগে মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে ওএমআর মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত করা হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ভোট গণনার জন্য দুটি ভিন্ন প্রতিষ্ঠান থেকে মোট ছয়টি ওএমআর মেশিন আনা হয়েছিল। কিন্তু একই তথ্য বা ডেটা ইনপুট দেওয়ার পরও ভিন্ন ভিন্ন মেশিনে ফলাফলে তারতম্য পরিলক্ষিত হয়। নির্ভুল ও বিতর্কহীন ফলাফল নিশ্চিত করার স্বার্থে কমিশন তাৎক্ষণিকভাবে গণনা প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। রাত ৯টা ২০ মিনিটে নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান আনুষ্ঠানিকভাবে গণনা স্থগিতের ঘোষণা দেন।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ও পরবর্তী করণীয় ঠিক করতে রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে কেন্দ্রীয় সংসদের সব প্যানেলের সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং স্বতন্ত্র প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়। সহকারী নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শহিদুল ইসলাম জানান, কারিগরি ত্রুটির সুরাহা করে এবং সবার সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে নির্ধারিত সময় বিকেল ৩টা পর্যন্ত চলার কথা থাকলেও ভোটারদের দীর্ঘ সারি থাকায় তা বিকেল ৪টা পর্যন্ত গড়ায়। ভোটগ্রহণ শেষে ৩৯টি কেন্দ্রের ব্যালট বাক্সগুলো কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রীয় অডিটোরিয়ামে আনা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে গণনার প্রস্তুতি নেওয়া হলেও মাগরিবের নামাজের পর যান্ত্রিক গোলযোগের বিষয়টি সামনে আসে।

দীর্ঘ দুই দশক পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ১৬ হাজার ৬৪৫ জন এবং হল সংসদে ১ হাজার ২৪২ জন ভোটার ছিলেন। নির্বাচনে ৬৫ শতাংশের মতো ভোট পড়তে পারে বলে ধারণা করছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান। মোট ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.