পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি: যুদ্ধের জন্য প্রস্তুত ইরান
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের পরীক্ষা নিতে চায়, তাহলে দেশটি যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনের প্রতিক্রিয়ায় সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর এমন মন্তব্য করলেন তিনি।

সোমবার (১২ জানুয়ারি) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, চলমান অস্থিরতার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথ খোলা রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, ইরান সব ধরনের বিকল্পের জন্য প্রস্তুত। তাঁর দাবি, গত বছরের ১২ দিনের যুদ্ধের তুলনায় বর্তমানে ইরানের সামরিক প্রস্তুতি অনেক বেশি ও বিস্তৃত।
ইরানে অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভ আরও বিস্তৃত হয়ে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের দাবিতে রূপ নিয়েছে। গত রোববার ট্রাম্প বলেন, বিক্ষোভ দমনে ইরানি নেতৃত্বের ভূমিকার কারণে তিনি তেহরানের বিরুদ্ধে কঠোর বিকল্প বিবেচনা করছেন, যার মধ্যে সামরিক পদক্ষেপও রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য একটি বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে বৈঠকের আগেই যা ঘটছে, সে কারণে আমাদের পদক্ষেপ নিতে হতে পারে।
এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটন যদি আগের পরীক্ষিত সামরিক বিকল্প আবার প্রয়োগ করতে চায়, তাহলে আমরা তার জন্য প্রস্তুত। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র আলোচনার বুদ্ধিদীপ্ত পথ বেছে নেবে। তবে আরাঘচি সতর্ক করেন, এমন কিছু পক্ষ রয়েছে যারা ইসরায়েলের স্বার্থে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে চায়।
সাক্ষাৎকারে আরাঘচি ক্রমবর্ধমান প্রাণহানির প্রসঙ্গ টেনে বলেন, বিক্ষোভকারীদের ভিড়ে সন্ত্রাসীরা অনুপ্রবেশ করে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে। ইরান গত দুই সপ্তাহের অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, সাম্প্রতিক দিনে ১০০ জনের বেশি নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে বিরোধী কর্মীরা দাবি করছেন, নিহতদের মধ্যে শত শত বিক্ষোভকারী রয়েছেন। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
গত বৃহস্পতিবার থেকে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় ইরান থেকে তথ্য প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আরাঘচি জানান, নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে ইন্টারনেট সেবা পুনরায় চালু করা হবে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানায়, সোমবার গ্রিনিচ মান সময় বিকেল ৪টা ২৯ মিনিট পর্যন্ত ইরান টানা ৯৬ ঘণ্টা অফলাইনে ছিল।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তাঁর যোগাযোগ বিক্ষোভের আগে ও পরেও অব্যাহত ছিল এবং এখনো চলছে। তিনি জানান, ওয়াশিংটনের সঙ্গে আলোচিত বিভিন্ন প্রস্তাব তেহরানে পর্যালোচনা করা হচ্ছে। তবে তিনি বলেন, ওয়াশিংটনের প্রস্তাবিত ধারণা ও আমাদের দেশের বিরুদ্ধে দেওয়া হুমকি পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি জোর দিয়ে বলেন, হুমকি বা চাপ ছাড়া হলে ইরান পারমাণবিক আলোচনার টেবিলে বসতে প্রস্তুত।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সোমবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন, ইরান প্রকাশ্যে এক ধরনের বক্তব্য দিলেও ব্যক্তিগত যোগাযোগে যুক্তরাষ্ট্রকে ভিন্ন বার্তা দিচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে হামলার সম্ভাবনা বিবেচনা করছেন, তখন হোয়াইট হাউস ইরানের পক্ষ থেকে আরও সামরিক আলোচনা চালানোর প্রস্তাব নিয়ে ভাবছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.