আনোয়ারায় জামায়াতকে বয়কটের ঘোষণা এনসিপির
- Details
- by ২৪ ডেস্ক
জোটের রাজনীতিতে স্থানীয় পর্যায়ে মতপার্থক্য এবার প্রকাশ্যে রূপ নিয়েছে। চট্টগ্রাম-৮ আসনে প্রার্থিতা নিয়ে সৃষ্ট জটিলতার জেরে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে আনোয়ারার কালাবিবির দীঘির মোড় এলাকায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের এই কঠোর অবস্থানের কথা তুলে ধরেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জুবাইরুল আলম।
সংবাদ সম্মেলনে জুবাইরুল আলম অভিযোগ করে বলেন, চট্টগ্রামে জোটগত সমঝোতায় এনসিপিকে মাত্র একটি আসন (চট্টগ্রাম-৮) ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে ওই আসনে জামায়াতের প্রার্থী এখনো নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়াননি। ফলে এনসিপির মনোনীত প্রার্থী জুবাইরুল হাসান আরিফের সমর্থনে জামায়াতের নেতাকর্মীদের কোনো প্রকার তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না।
এ সময় উপস্থিত এনসিপি নেতাদের মধ্যে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী মো. সাজ্জাদ, আনোয়ারা উপজেলার যুগ্ম সমন্বয়কারী মো. দেলওয়ার হোসেন এবং জুলাই বিপ্লবের আহত যোদ্ধা মোহাম্মদ জাফর ইসলাম চৌধুরী। এছাড়া দলের সদস্য জহির উদ্দিন চৌধুরী হিমেল, মো. আকাশ নুর ও ইরফান মাহমুদও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
জামায়াতকে হুঁশিয়ারি দিয়ে জুবাইরুল আলম বলেন, ‘যতক্ষণ পর্যন্ত চট্টগ্রাম-৮ আসনে জামায়াত আমাদের প্রার্থীর পক্ষে কাজ শুরু না করবে, ততক্ষণ আনোয়ারা-কর্ণফুলী আসনে আমরা তাদের সঙ্গে কোনো ধরনের সহযোগিতায় যাব না।’
তিনি আরও স্পষ্ট করেন যে, ওই আসন থেকে জামায়াত প্রার্থী প্রত্যাহার না করলে এনসিপিও চট্টগ্রাম-১৩ আসনে তাদের সঙ্গ দেবে না। এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে অবিলম্বে একটি প্রকাশ্য ও স্পষ্ট ঘোষণার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.