শফিকুর রহমানের এক্সে বিতর্কিত পোস্ট, জামায়াতের দাবি আইডি হ্যাক
- Details
- by ২৪ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলের একটি পোস্ট নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়ে দলটি দাবি করেছে, সম্প্রতি শফিকুর রহমানের অফিশিয়াল এক্স হ্যান্ডেলসহ দলের কয়েক জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলা হয়। এই হামলার মাধ্যমে জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম এ তথ্য নিশ্চিত করেছে বলে দলের পক্ষে দেওয়া এক বিবৃতিতে বলা হয়। আজ রোববার সংবাদ বিজ্ঞপ্তি আকারে বিবৃতি দিয়ে জামায়াত এ কথা বলেছে। বিজ্ঞপ্তি পাঠিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আহসানুল মাহবুব জুবাইর।
এর আগে শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। এতে ঘর থেকে বাইরে বের হওয়া নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে। তবে জামায়াতের বিবৃতিতে বলা হয়, অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নেয়। তবে দ্রুত পদক্ষেপ ও বিদ্যমান নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে দলের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পায়। ফলে অন্যান্য অ্যাকাউন্ট ও প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
বিবৃতিতে আর ও বলা হয়, এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশ হয়। পোস্টে জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। তারা স্পষ্টভাবে জানাচ্ছে, এই পোস্ট বা কনটেন্ট জামায়াত আমিরের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
ভুয়া খবর, জাল উদ্ধৃতি ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক করেছে জামায়াত। মিথ্যা তথ্য ছড়ানো, পরিচয় জালিয়াতি করা ও বিকৃত কনটেন্ট তৈরি–প্রচার আইনগতভাবে দণ্ডনীয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, এগুলো নৈতিকভাবেও নিন্দনীয়। এগুলো গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত করে।
বিবৃতিতে বলা হয়, সবার প্রতি অনুরোধ, শুধু অফিশিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য যাচাই করুন। যাচাই ছাড়া কোনো কনটেন্ট শেয়ার করবেন না। সন্দেহজনক বা বিভ্রান্তিকর কনটেন্ট দেখলে তা রিপোর্ট করুন। জামায়াতের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম স্বচ্ছ, ডিজিটাল নিরাপত্তা ও জনসাধারণের সঙ্গে যোগাযোগের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজন হলে পরবর্তী সময় আরও তথ্য জানানো হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.