ভোটের আগে বিকাশ-নগদ-রকেটে লেনদেনের লাগাম টানছে কেন্দ্রীয় ব্যাংক
- Details
- by ২৪ ডেস্ক
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আর্থিক লেনদেনে কঠোর নিয়ন্ত্রণ আরোপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনের সময় ভোটার প্রভাবিত করতে অর্থের অপব্যবহার ঠেকাতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও অনলাইন ব্যাংকিং লেনদেন সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্র জানায়, আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিকাশ, রকেট, নগদসহ সব মোবাইল ব্যাংকিং সেবায় প্রতিটি লেনদেন সর্বোচ্চ এক হাজার টাকা এবং দিনে মোট সর্বোচ্চ ১০ হাজার টাকা পাঠানো যাবে। একই সময়ে দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেনের অনুমতি থাকবে।
নির্বাচনকালীন সময়ে ইন্টারনেট ব্যাংকিং ও ব্যাংক অ্যাপ ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি অর্থ স্থানান্তর সাময়িকভাবে বন্ধ রাখার পরিকল্পনাও করা হচ্ছে। এর আওতায় বিভিন্ন ব্যাংকের জনপ্রিয় অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি টাকা পাঠানোর সুবিধা বন্ধ থাকতে পারে।
বর্তমানে এসব অ্যাপ ব্যবহার করে একজন গ্রাহক দৈনিক ১০ লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। তবে নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এই সুবিধা সাময়িকভাবে স্থগিতের প্রস্তাব দিয়েছে, যা বাংলাদেশ ব্যাংক ইতিবাচকভাবে বিবেচনা করছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, নির্বাচনের সময় বিপুল অঙ্কের অর্থ স্থানান্তরের মাধ্যমে ভোটার প্রভাবিত করার ঝুঁকি থাকে। সে কারণে নির্বাচন কমিশনের অনুরোধে বিএফআইইউ আর্থিক লেনদেন সীমিত করার এই উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে অর্থ লেনদেন সীমিত করার কাজ চলছে। এ বিষয়ে চলতি সপ্তাহেই প্রজ্ঞাপন জারি করা হবে।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে নগদ অর্থ জমা ও উত্তোলনেও তদারকি জোরদার করা হয়েছে। কোনো হিসাবে একদিনে এক বা একাধিক লেনদেনের মাধ্যমে ১০ লাখ টাকা বা তার বেশি নগদ জমা কিংবা উত্তোলন হলে সংশ্লিষ্ট ব্যাংককে অবশ্যই বিএফআইইউর কাছে নগদ লেনদেন প্রতিবেদন (সিটিআর) জমা দিতে হবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব সিটিআর সাপ্তাহিক ভিত্তিতে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল না করলে বা ভুল তথ্য দিলে অর্থ পাচার প্রতিরোধ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বিএফআইইউ।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, এই নিয়ন্ত্রণ প্রার্থীদের ঘোষিত বৈধ নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে না। তবে অস্বাভাবিক বা সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে সংশ্লিষ্ট ব্যাংককে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। ব্যত্যয় ঘটলে ব্যাংক নিজেই শাস্তির মুখে পড়বে।
সব মিলিয়ে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আর্থিক ব্যবস্থায় এই কড়াকড়িকে টাকার অপব্যবহার রোধে বড় পদক্ষেপ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক ও নির্বাচন সংশ্লিষ্টরা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.