আপনি পড়ছেন

যুক্তরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন লর্ড ম্যান্ডেলসন। দেশটির সাবেক এই মন্ত্রী বলেছেন, কুখ্যাত যৌন নিপীড়ক প্রয়াত জেফরি এপস্টেইনের সঙ্গে তার অতীত সম্পর্ক নিয়ে যাতে আর কোনো বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্যই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

লর্ড ম্যান্ডেলসন। ছবি- বিবিসি

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এপস্টেইনের সঙ্গে অতীত যোগাযোগের কারণে গত বছর যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূতের পদ থেকে বরখাস্ত হন লর্ড ম্যান্ডেলসন। সর্বশেষ গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিপার্টমেন্ট অব জাস্টিস) প্রকাশিত এপস্টেইন নথিতেও তার নাম উঠে আসে। নথিতে দাবি করা হয়, ২০০৩ ও ২০০৪ সালে তিন দফায় ২৫ হাজার ডলার করে মোট ৭৫ হাজার ডলার (প্রায় ৫৫ হাজার পাউন্ড) লর্ড ম্যান্ডেলসনকে দিয়েছিলেন এপস্টেইন।

লেবার পার্টির মহাসচিবকে লেখা চিঠিতে ম্যান্ডেলসন বলেন, ‘এই সপ্তাহে জেফ্রি এপস্টেইনকে ঘিরে যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে, তার সঙ্গে আবারও আমার নাম জড়িয়েছে। এ নিয়ে আমি অনুতপ্ত ও দুঃখিত। ২০ বছর আগে আমাকে আর্থিক লেনদেনের সঙ্গে জড়ানোর যেসব অভিযোগ উঠেছে, সেগুলো মিথ্যা। এসব বিষয়ে আমার কোনো নথি বা স্মৃতি নেই। তবে বিষয়গুলো আমারই তদন্ত করা প্রয়োজন। এই প্রক্রিয়ায় লেবার পার্টিকে যেন আর কোনো অস্বস্তিতে না পড়তে হয়, সে জন্যই আমি দলের সদস্যপদ থেকে সরে দাঁড়াচ্ছি।’

চিঠিতে এপস্টেইনের নির্যাতনের শিকার নারী ও কিশোরীদের প্রতি দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘তাদের কথা অনেক আগেই শোনা উচিত ছিল।’ একই সঙ্গে তিনি জানান, লেবার পার্টির মূল্যবোধ ও সাফল্যের জন্য তিনি সারাজীবন কাজ করেছেন এবং বর্তমান সিদ্ধান্ত দলটির স্বার্থেই নেওয়া।

এর আগে রোববার ম্যান্ডেলসন বলেন, সদ্য প্রকাশিত নথিগুলো আসল কি না, তা তিনি নিশ্চিত নন। তবে তিনি স্বীকার করেন, এপস্টেইনের সঙ্গে কখনো পরিচিত হওয়া এবং তার দণ্ডের পরও যোগাযোগ বজায় রাখার জন্য তিনি গভীরভাবে অনুতপ্ত। এ সময় তিনি নির্যাতিত নারী ও কিশোরীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

লেবার দলের সংসদ সদস্য গর্ডন ম্যাকি বিবিসি রেডিও ফোরকে বলেন, সাম্প্রতিক প্রকাশিত তথ্য এপস্টেইনের ভুক্তভোগীদের ন্যায়সঙ্গতভাবেই ক্ষুব্ধ করবে এবং লর্ড ম্যান্ডেলসনের পদত্যাগ সঠিক সিদ্ধান্ত।

অন্যদিকে কনজারভেটিভ পার্টির এক মুখপাত্র প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করে বলেন, লর্ড ম্যান্ডেলসনকে দল থেকে বহিষ্কার না করে তাকে নিজে থেকে পদত্যাগের সুযোগ দেওয়া হয়েছে।

এর আগে রোববার কনজারভেটিভ নেতা কেমি ব্যাডেনক লর্ড ম্যান্ডেলসনের সদস্যপদ স্থগিত এবং এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে তদন্ত শুরুর আহ্বান জানান। এদিকে, আবাসনমন্ত্রী স্টিভ রিড জানান, ম্যান্ডেলসনের বিরুদ্ধে এপস্টেইনের সঙ্গে কথিত আর্থিক লেনদেনের বিষয়ে সরকার আগে থেকে অবগত ছিল না।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.