অস্থির সোনার বাজার, ২৪ ঘণ্টার মধ্যে ফের দরপতন
- Details
- by ২৪ ডেস্ক
সোনার বাজারে অস্থিরতা কাটছে না। আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব পড়ছে দেশের বাজারে। এমন পরিস্থিতির মধ্যে ২৪ ঘণ্টার মধ্যে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে করে ভালো মান অর্থাৎ, ২২ ক্যারেটের সোনার ভরি দাম নেমেছে ২ লাখ ৫১ হাজার টাকায়।
আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম ওই সময় থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানায়, তেজাবি (পাকা সোনা) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে।
দেশের বাজারে দুই দিনের টানা দরপতনের পর গত শনিবার কিছুটা বেড়েছিল সোনার দাম। এরপর রোববার রাতে আবারও দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দফায় সোনার দাম ভরিতে মোট ৩০ হাজার টাকারও বেশি কমেছিল। এরপর শনিবার প্রতি ভরিতে ৪ হাজার ৮২ টাকা বাড়ানো হয়। এক দিন পরই মূল্যবান এই ধাতুর দাম ভরিপ্রতি প্রায় দুই হাজার টাকা কমানো হয়। এরপর সকালে আবার দাম কমানো হয়েছে।
সকাল-বিকেল দাম কমার কারণ প্রসঙ্গে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন গণমাধ্যমকে বলেন, গতকাল আন্তর্জাতিক বাজারে লেনদেন বন্ধ থাকলেও দেশের বাজার খোলা ছিল। চাহিদা কম থাকায় গতকাল রাতে দাম কমানো হয়। এরপর আজ আন্তর্জাতিক বাজার চালুর সঙ্গে সঙ্গে প্রতি আউন্সে ২০০ ডলারের মতো দরপতন হয়ছে। পরিবর্তিত বাজার পরিস্থিতি ও সামগ্রিক দিক বিবেচনায় নিয়ে বৈঠক করে দাম সমন্বয় করা হয়েছে।
সোমবার সকালে দেশের বাজারে বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মান, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের দাম দুই লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।
তবে অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.