গতকাল দুই দফায় কমার পর আজ ফের বাড়ল সোনার দাম
- Details
- by ২৪ ডেস্ক
দেশের বাজারে সোনার দামে অস্থিরতা যেন কাটছেই না। গতকাল সোমবার দুই দফায় দাম কমার পর আজ মঙ্গলবার আবারও বড় ব্যবধানে বাড়ানো হয়েছে মূল্যবান এই ধাতুর দাম। আজ সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভালো মানের সোনার দাম ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বৃদ্ধির ঘোষণা দিয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে এখন ক্রেতাদের গুনতে হবে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। বিশ্ববাজারে দামের ওঠানামার সঙ্গে সমন্বয় করেই দেশের বাজারে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। আজ মঙ্গলবার থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে।
মানের ওপর ভিত্তি করে সোনার দামে ভিন্নতা রয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ভরিপ্রতি ২ লাখ ৩৯ হাজার ৭৫৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেট মানের সোনা ২ লাখ ৫ হাজার ৫১৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৮ হাজার ১৯৪ টাকায় বিক্রি হবে।
অথচ গতকাল সোমবার চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। এদিন সকাল ও বিকেল মিলিয়ে দুই দফায় সোনার দাম কমানো হয়েছিল। সকালে ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা এবং বিকেলে আরও ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে মোট ১২ হাজার ১৪ টাকা দাম কমানো হয়। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হলো না।
আন্তর্জাতিক বাজারে সোনার দামের বড় ধরনের উল্লম্ফনই দেশের বাজারে দাম বৃদ্ধির মূল কারণ। আজ বিশ্ব স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ১৪৩ ডলার বেড়ে ৪ হাজার ৮০৮ ডলারে পৌঁছেছে। বিশ্ববাজারে এই দাম বাড়ার পরপরই দেশের বাজারেও তার প্রভাব পড়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে জল্পনাকল্পনাই মূলত বিশ্ববাজারে সোনার দামের এই অস্থিরতার কারণ। ডোনাল্ড ট্রাম্প কাকে এই পদে নিয়োগ দেবেন, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা ছিল। ট্রাম্প এমন কাউকে বেছে নিতে পারেন যিনি সুদের হার কমাতে রাজনৈতিক চাপ মেনে নেবেন—এমন আশঙ্কায় ডলারের মান কমে যাওয়া ও মূল্যস্ফীতির ভয়ে বিনিয়োগকারীরা সোনার দিকে ঝুঁকেছিলেন।
তবে কেভিন ওয়ারশকে ফেড চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়া হতে পারে—এমন খবরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছিল। অন্য প্রার্থীদের চেয়ে তাকে বিনিয়োগকারীরা ‘নিরাপদ’ মনে করায় সোনা, রুপা ও প্লাটিনামের দাম কমেছিল। এছাড়া যুক্তরাষ্ট্রের সিএমই এক্সচেঞ্জে লেনদেনে মার্জিন বা জামানত বাড়ানোর ফলেও ব্যবসায়ীরা সোনা বিক্রি করতে বাধ্য হন, যা দাম কমাতে ভূমিকা রেখেছিল।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দেশের ইতিহাসে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। সেদিন ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে দাম হয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা। গত কয়েক বছরে সোনার দামের গ্রাফ কেবল উপরের দিকেই উঠেছে। ২০২৩ সালের জুলাইয়ে যেখানে এক ভরি সোনার দাম এক লাখ টাকা ছিল, সেখানে গত সপ্তাহে তা আড়াই লাখ টাকার ঘর অতিক্রম করে নতুন রেকর্ড গড়ে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.