আপনি পড়ছেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার কোনো সুযোগ বা কারণ নেই বলে দ্ব্যর্থহীন মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি স্পষ্ট জানিয়েছেন, একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট সবাই শুধু আগ্রহীই নন, বরং পুরোপুরি সক্ষম।

জেনারেল ওয়াকার-উজ-জামান

মঙ্গলবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে তিনি এদিন গাজীপুর জেলা পরিদর্শন করেন।

সেনাপ্রধান জানান, নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকার, প্রশাসন এবং পুলিশ বাহিনী সবাই নির্বাচন নিয়ে ইতিবাচক। শুধু তাই নয়, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীও এ প্রক্রিয়ায় পূর্ণ সহায়তা দিতে প্রস্তুত। ফলে নির্বাচন নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার সম্ভাব্য অপচেষ্টা প্রসঙ্গেও কথা বলেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, নির্বাচনকে প্রভাবিত করতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেন হতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার কথাও জানান তিনি। এছাড়া কিছু অপরাধী ভোটারদের কেন্দ্রে যেতে বাধা সৃষ্টি করতে পারে বলেও তিনি সতর্ক করেন। তবে ভোটের দিন সবাই এমন অপরাধ করার সুযোগ পাবে না বলে তিনি আশ্বস্ত করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে সেনাপ্রধান কঠোর নির্দেশনা দেন। অপরাধীদের দমনে বাহিনীর সদস্যদের তৎপর থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা আশা করব, আমার বাহিনী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনারা অ্যাকশনে যাবেন, অপরাধ করলে সে অনুযায়ী শাস্তি দেবেন।’

এদিন সেনাপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সফরের অংশ হিসেবে তারা তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় তিন বাহিনী প্রধানই দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণের ওপর বিশেষ জোর দেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.