সালেহউদ্দিন: পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ রেখে যাবে অন্তর্বর্তী সরকার
- Details
- by ২৪ ডেস্ক
নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ রেখে যাবে অন্তর্বর্তী সরকার; ফলে ভবিষ্যতে নির্বাচিত সরকার এসে এ সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে পে স্কেল কার্যকর করতে কিছুটা সময় লাগবে বলেও তিনি জানিয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।
তিনি দাবি করেন, বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সন্তোষজনক অবস্থায় রয়েছে এবং তা নড়বড়ে নয়। পরবর্তী সরকার দায়িত্ব গ্রহণ করলেও বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখে পড়তে হবে না বলে আশ্বস্ত করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ৫ আগস্টের পর যে অর্থনীতি দুর্বল অবস্থায় ছিল, তা দেড় বছরের মধ্যে পুনর্গঠন করা হয়েছে।
তবে তিনি স্বীকার করেন, আগের সরকারের সময় অনুমোদিত অনেক অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ করে দেওয়ায় কর্মসংস্থানে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। এ বিষয়টি ভবিষ্যতের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, এ বিষয়ে একটি সালিশি মামলা হয়েছে। মামলাটি পরিচালনার জন্য একটি ব্রিটিশ আইন সংস্থার সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলছে।
সরকারের স্বচ্ছতা নিয়ে কথা বলতে গিয়ে সালেহউদ্দিন আহমেদ জানান, তিনি নিজেসহ সরকারের একাধিক উপদেষ্টা তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রসঙ্গে তিনি বলেন, সংস্থাটি সব বিষয় দেখতে পায় না। তবে এতে তাদের বদনাম করার উদ্দেশ্য নেই বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, মৌলিক বিষয়গুলো খতিয়ে দেখলে সরকারের অবস্থান অনেকটাই পরিষ্কার হবে।
এ ছাড়া, বর্তমান সরকারের মেয়াদেই জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) কার্যকরভাবে দুই ভাগে বিভক্ত করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। পাশাপাশি বিদ্যুতের ট্যারিফ যৌক্তিকীকরণের কাজ চলমান রয়েছে উল্লেখ করে তিনি আশ্বস্ত করেন, এতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ পড়বে না।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.