আপনি পড়ছেন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনের মরদেহ পুড়িয়ে দেওয়া ও আরও একজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই মামলায় আরও আটজন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় একজন আসামিকে ক্ষমা করেছেন ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তৃতীয় রায়। গত ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। এর আগে ১৪ ও ১৫ জানুয়ারি প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তি তুলে ধরেন।

মামলার নথি অনুযায়ী, এই ঘটনায় মোট ১৬ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ আটজন এখনো পলাতক রয়েছেন। গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই আবদুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল চোকদার।

গত বছরের ২১ আগস্ট এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ওই সময় উপস্থিত আট আসামির মধ্যে সাতজন নিজেদের নির্দোষ দাবি করলেও এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করেন। পরে তিনি রাজসাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন, যার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাকে ক্ষমা করেন।

গণঅভ্যুত্থানের উত্তাল সময়ে আশুলিয়া থানা এলাকায় গুলি করে কয়েকজনকে হত্যা এবং মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগে ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজকের রায়ের মাধ্যমে সেই ঘটনার আইনি নিষ্পত্তির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন হলো।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.