জামিন পেলেন বঙ্গভবনের সেই ছরওয়ার
- Details
- by ২৪ ডেস্ক
জামায়াতে ইসলামীর আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে গ্রেপ্তার বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। শুনানির পর রায় ঘোষণার জন্য আদালত কিছু সময় অপেক্ষা করেন এবং পরে জামিন মঞ্জুর করেন।

আদালতে জামিন আবেদনের তীব্র বিরোধিতা করেন বাদীপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক। শুনানিকালে তিনি মন্তব্য করেন, অভিযুক্ত ব্যক্তি স্বৈরাচারী সরকারের প্রেতাত্মা হিসেবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এই কাজ করেছেন। তিনি প্রশ্ন তোলেন, জামায়াতের আমিরের মতো একজন সম্মানিত ব্যক্তির আইডি হ্যাক করে আসামি কেন তাকে হয়রানি করলেন? বিশেষ করে নারী ভোটারদের উত্তেজিত করার লক্ষ্যেই এই কাজ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। পুলিশ কেন আসামির রিমান্ড চায়নি, তা নিয়েও তিনি বিস্ময় প্রকাশ করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৩১ জানুয়ারি বিকেলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টটি হ্যাক করে একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, নারীবিদ্বেষী ও অশ্লীল বক্তব্য ছিল। এ ঘটনায় দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলাটি দায়ের করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শুনানিতে বলেছিলেন, সুনির্দিষ্ট অভিযোগ থাকায় আসামিকে আপাতত কারাগারে পাঠানো হোক এবং প্রয়োজনে পরে রিমান্ড চাওয়া হবে।
এদিকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন অভিযুক্ত ছরওয়ার আলম। তিনি আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘আমি সজ্ঞানে বলছি, কয়েক দিন পরেই আমার অবসরে যাওয়ার কথা। এই বয়সে এসে আমি এমন কাজ করার কথা কল্পনাও করতে পারি না।’ গত পরশু রাত ১০টার দিকে তাকে বাসা থেকে আটক করা হয়েছিল জানিয়ে তিনি বলেন, তদন্তের জন্য তিনি পুলিশকে সব ধরনের সহায়তা করেছেন।
শুনানি শেষে ছরওয়ারের স্ত্রী শামীম আরা আদালতের সামনে স্বামীর পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, তার স্বামী দীর্ঘ ৩২ বছর ধরে সম্মানের সঙ্গে সরকারি চাকরি করেছেন এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘একজন হ্যাকার কি কখনও নিজের ঠিকানা ব্যবহার করে হ্যাক করবে? এটা তো একটা বাচ্চাও বোঝে। জেনে-বুঝে কেউ কি নিজের পায়ে কুড়াল মারে?’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.