জামায়াতের সঙ্গে জোট সরকার নয়, একক বিজয়ে আত্মবিশ্বাসী তারেক রহমান
- Details
- by ২৪ ডেস্ক
আসন্ন নির্বাচনে বিজয়ী হলে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো প্রকার ঐক্য সরকার গঠন করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ দুই দশক পর দেশে ফেরা এই নেতা বিশ্বাস করেন, তার দল এককভাবেই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি দলের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

একসময় বিএনপির জোট শরিক হিসেবে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় ছিল জামায়াতে ইসলামী। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। জামায়াত নির্বাচনের পর স্থিতিশীলতার স্বার্থে পুনরায় ঐক্য সরকারের অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু তারেক রহমান সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়ে প্রশ্ন রেখেছেন, ‘আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কীভাবে আমি সরকার গঠন করি? তাহলে বিরোধী দল কে হবে?’
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে বিএনপি ২৯২টি আসনে নিজেদের প্রার্থী দিয়েছে। বাকি আসনগুলো ছেড়ে দেওয়া হয়েছে জোটের শরিকদের জন্য। তারেক রহমান সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ না করলেও দৃঢ়ভাবে বলেছেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন তাদের হাতেই থাকবে। তার সহযোগীরা ধারণা করছেন, সংসদের তিন শ আসনের মধ্যে দুই-তৃতীয়াংশ আসনেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।
জামায়াতে ইসলামীকে এখন আর মিত্র হিসেবে নয়, বরং প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবেই দেখছেন বিএনপির শীর্ষ এই নেতা। তিনি বলেন, ‘আমি জানি না তারা কতটি আসন পাবে। তবে তারা যদি বিরোধী দল হয়, তবে আমি আশা করি তাদের ভালো বিরোধী দল হিসেবেই পাব।’ বিভিন্ন জনমত জরিপেও বিএনপির এগিয়ে থাকার আভাস পাওয়া গেছে, যদিও জামায়াত ও জেন-জিদের দল এনসিপির জোট থেকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের বিষয়েও সাক্ষাৎকারে কথা বলেছেন তারেক রহমান। নির্বাচনে জয়ী হলে চীনের দিকে ঝুঁকবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নির্দিষ্ট কোনো দেশের প্রতি বিশেষ অনুরাগ নয়, বরং বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বই হবে অগ্রাধিকার। তিনি বলেন, ‘যারা আমার জনগণ ও দেশের জন্য যুতসই প্রস্তাব দেবে, তাদের সঙ্গেই আমরা বন্ধুত্ব রাখব।’ দেশের মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টিকেই তিনি মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন।
সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের রাজনীতিতে ফেরার সুযোগ প্রসঙ্গেও মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান। তার মতে, জনগণ যদি কাউকে গ্রহণ করে এবং স্বাগত জানায়, তবে রাজনীতি করার অধিকার সবারই রয়েছে। উল্লেখ্য, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং বিক্ষোভ দমনে ভূমিকার জন্য আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তার দল আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না।
প্রায় দুই দশক লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে গত ডিসেম্বরে দেশে ফিরেছেন ৬০ বছর বয়সী তারেক রহমান। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ পরিচালিত হচ্ছে। এমন পরিস্থিতিতে এককভাবে নির্বাচনে জিতে সরকার গঠনের বিষয়ে পূর্ণ আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.