প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিলেন ৫৯৯০ বন্দি
- Details
- by ২৪ ডেস্ক
দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাবন্দিরা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেলেন। জুলাই অভ্যুত্থানের পর আটক হওয়া সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেননসহ বেশ কয়েকজন ভিআইপি বন্দি কারাগার থেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি তারা গণভোটেও অংশ নিচ্ছেন।

কারা সূত্র অনুযায়ী, গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই ভোটদান প্রক্রিয়ায় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত ৪ হাজার ৬৭ জন বন্দি ভোট দিয়েছেন। মোট নিবন্ধিত ৫ হাজার ৯৯০ জন বন্দির মধ্যে বাকি ১ হাজার ৯২৩ জন শনিবারের মধ্যে ভোট না দিলে তাদের সুযোগ বাতিল হয়ে যাবে। প্রতিদিনের পরিসংখ্যানে দেখা যায়, গত ৩ ফেব্রুয়ারি ১ হাজার ৫২১ জন, পরদিন ৯৮৮ জন, ৫ ফেব্রুয়ারি ১ হাজার ১৩৮ জন এবং শুক্রবার ৪২০ জন বন্দি তাদের ভোট প্রদান করেছেন।
ভিআইপি বন্দিদের মধ্যে ৩৯ জন ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছিলেন। এই তালিকায় ২২ জন রাজনৈতিক নেতা, ১১ জন সাবেক সচিব, পাঁচজন পুলিশ কর্মকর্তা ও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন। সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ ও হাসানুল হক ইনুও এই প্রক্রিয়ায় অংশ নেন। তারা সবাই বর্তমানে কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় আছেন।
ভোট গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ জানান, নিবন্ধিত প্রত্যেক বন্দিকে তিনটি খামসহ একটি প্যাকেট সরবরাহ করা হয়েছে। এর একটিতে সংসদ নির্বাচনের ব্যালট এবং অন্যটিতে গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ ব্যালট থাকছে। বন্দিরা ভোট দেওয়ার পর বড় একটি খামে সব ভরে আঠা দিয়ে সিলগালা করে কর্তৃপক্ষের কাছে জমা দিচ্ছেন। পরে ডাক বিভাগের এক্সপ্রেস সেবার মাধ্যমে তা নির্বাচন কমিশনে পাঠানো হচ্ছে।
কারাগারের কাঠামোগত বিন্যাস অনুযায়ী ঢাকা বিভাগ দুটি অংশে বিভক্ত। ঢাকা বিভাগ-১ এর অধীনে মোট ১ হাজার ৪৭৬ জন বন্দি নিবন্ধন করেছেন। এর মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১ হাজার ৫৮ জন ছাড়াও বিশেষ কারাগারে ৮৯ জন ভোটার রয়েছেন। এছাড়া রাজবাড়ীতে ৯৬, নারায়ণগঞ্জে ৮৮, ফরিদপুর জেলা কারাগারে ৫২, গোপালগঞ্জে ৩৩, মুন্সিগঞ্জে ২৭, মাদারীপুরে ২৬ ও শরীয়তপুরে সাতজন বন্দি ভোট দেওয়ার জন্য তালিকাভুক্ত হয়েছেন।
অন্যদিকে ঢাকা বিভাগ-২ এর আওতায় হাই সিকিউরিটি কারাগারে সর্বোচ্চ ৬২৯ জন বন্দি নিবন্ধন করেছেন। কাশিমপুর-১ ও ২ কারাগারে যথাক্রমে ১৬১ ও ১৪১ জন এবং মহিলা কারাগারে ৬০ জন ভোটার রয়েছেন। ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগে ১ হাজার ২ জন, রাজশাহীতে ৬৮৯, খুলনায় ৬৮০, সিলেটে ৫৬৮, রংপুরে ৩১৫, বরিশালে ২৪৫ ও ময়মনসিংহে ১৫৫ জন বন্দি ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও মানিকগঞ্জ কারাগার থেকেও বন্দিরা এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন।
সরকার এবারই প্রথম বন্দিদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করেছে। নির্বাচন কমিশনের অ্যাপ ব্যবহার করে কারা কর্তৃপক্ষের সহায়তায় গত ৫ জানুয়ারি পর্যন্ত বন্দিরা নিবন্ধনের সুযোগ পেয়েছিলেন। ওই সময় দেশের ৭৫টি কারাগারে ৮৬ হাজার বন্দি অবস্থান করছিলেন। তাদের মধ্যে ৫ হাজার ৯৯০ জন নিবন্ধন করেন এবং ত্রুটিপূর্ণ হওয়ায় ৩৮০টি আবেদন বাতিল করা হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.