বিদেশগামীদের সহজ ঋণ ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ার প্রতিশ্রুতি তারেক রহমানের
- Details
- by ২৪ ডেস্ক
বিদেশে কর্মসংস্থানের জন্য আর জমি বা ভিটেমাটি বিক্রি করতে হবে না এমন আশ্বাস দিয়ে বিদেশগামীদের জন্য দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দেশের তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সারাদেশে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, দেশের তরুণদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুললে দেশে বেকারত্ব কমবে এবং বিদেশেও তারা সম্মানজনক কাজের সুযোগ পাবে।
বিদেশগামীদের দুর্ভোগের প্রসঙ্গ তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, অনেক পরিবার প্রবাসে যাওয়ার খরচ জোগাতে জমিজমা বিক্রি করতে বাধ্য হয়, যা তাদের জন্য বড় ঝুঁকি তৈরি করে। এই সমস্যা সমাধানে সরকারিভাবে সহজ ও দ্রুত ব্যাংক ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে, যাতে বিদেশে গিয়ে উপার্জনের মাধ্যমে সেই ঋণ পরিশোধ করা যায়।
নারী ও কৃষকদের ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে তারেক রহমান বলেন, নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’চালু করা হবে এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে আর্থিক সহায়তা বাড়ানো হবে।
পাশাপাশি তরুণদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার ওপর গুরুত্ব দেন তিনি।
স্বাস্থ্য খাতে উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।
এছাড়া মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক ভাতার ব্যবস্থারও প্রতিশ্রুতি দেন তিনি।
তারেক রহমান বলেন, বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা অন্য রাজনৈতিক দলের তুলনায় বেশি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলাই দলের লক্ষ্য।
অতীতের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রকে নতুন করে পুনর্গঠন করতে হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বহু নির্যাতনের পরও বেগম খালেদা জিয়া দেশ ছাড়েননি এবং বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে। দেশের ভবিষ্যৎ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সবাই মিলেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.