আপনি পড়ছেন

প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীকে নৈতিকভাবে ভাবার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান

ভাষণে জামায়াত আমির বলেন, জুলাইয়ের আন্দোলন ছিল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা এবং কালো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের লক্ষ্যে।
দীর্ঘদিন ধরে পরিবারতন্ত্র ও নির্দিষ্ট গোষ্ঠীর হাতে ক্ষমতা কেন্দ্রীভূত ছিল উল্লেখ করে তিনি বলেন, সেখান থেকে মুক্তির আকাঙ্ক্ষাই ছিল এই আন্দোলনের মূল প্রেরণা।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল সেই পরিবর্তনের বিরোধিতা করছে। কারণ পরিবর্তন হলে তাদের অপকর্মের পথ বন্ধ হবে এবং মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না।

তিনি বলেন, ক্ষমতাবানদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস সবার থাকে না, তবে আবরার ফাহাদ, আবু সাঈদ, মুগ্ধ, ওসমান হাদি ও তাদের সহযোদ্ধারা সেই সাহস দেখিয়েছেন। তাদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে পরিবর্তনের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী যেখানে পারিবারিক পরিচয়ের ভিত্তিতে কেউ রাষ্ট্রক্ষমতায় বসতে পারবে না এবং রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের।

জনসংখ্যাকে সমস্যা নয় বরং সম্পদ হিসেবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে নীতি ও নৈতিকতাভিত্তিক রাজনীতির বিকল্প নেই। সমাজে নৈতিকতা, শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা ছাড়া কোনো জাতি এগোতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় এলে নারীরা সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন এবং কর্পোরেট জগত থেকে রাজনীতি পর্যন্ত সর্বত্র তাদের মেধার মূল্যায়ন হবে।

তিনি বলেন, এমন একটি দেশ গড়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, যেখানে কোনো নারী নিরাপত্তাহীনতায় ভুগবেন না।

শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে নৈতিকতা ও প্রযুক্তিভিত্তিক করতে হবে। দেশের তরুণদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, বেকার ভাতা নয় বরং কাজের সুযোগ দেওয়াই লক্ষ্য।

ভাষণের শেষাংশে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত জামায়াতে ইসলামী।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.