আপনি পড়ছেন

অতীতের ভুল-ত্রুটির জন্য দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমর্থন ও ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।

বিএনপির চেয়ারম্যান জানান, বিদেশ থেকে দেশে ফিরে অল্প সময়ের মধ্যে তিনি দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গেছেন এবং মানুষের ভালোবাসা ও সমর্থন অনুভব করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিনকে তিনি বিএনপির প্রতি জনগণের ভালোবাসা প্রকাশের দিন হিসেবে উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, অতীতে জনগণের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে।

তবে রাষ্ট্র পরিচালনার সময় কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেসব ভুলের জন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।

তিনি আরও জানান, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে ভিত্তি করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়াই তার লক্ষ্য।

ভাষণে তিনি জনগণের উদ্দেশে বলেন, দেশের উন্নয়ন, নাগরিক নিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে যেসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা বাস্তবায়নের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

তারেক রহমান জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরে বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের কাছে রাষ্ট্র ও সরকারকে দায়বদ্ধ রাখার কোনো বিকল্প নেই। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, দেশবাসীই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস। আপনাদের সমর্থন পেলে সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক।

ভাষণের শেষাংশে তারেক রহমান জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, একটি নিরাপদ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.