আপনি পড়ছেন

দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের পরিমাণ আরও বৃদ্ধি পেয়ে ৩৪ দশমিক ০৬ বিলিয়ন ডলারে উপনীত হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশিত বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী হিসাব করলে বর্তমানে রিজার্ভের স্থিতি দাঁড়িয়েছে ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্কিন ডলার

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি রিজার্ভের পরিমাণ ছিল ৩৩ দশমিক ২৫ বিলিয়ন ডলার। এর আগে গত ১৫ জানুয়ারি এটি ৩২ দশমিক ৩২ বিলিয়ন এবং ৮ জানুয়ারি ৩২ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে অবস্থান করছিল। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার আমদানি দায় পরিশোধের কারণে রিজার্ভ কিছুটা কমলেও রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারায় তা দ্রুত পুনরুদ্ধার হয়েছে।

রিজার্ভের এই প্রবৃদ্ধিতে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে প্রবাসীদের পাঠানো অর্থ। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম সাত দিনেই দেশে এসেছে ৭৯ কোটি ৩০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার ৬৭৪ কোটি ৬০ লাখ টাকার সমপরিমাণ। গত বছরের একই সময়ের তুলনায় এই অঙ্ক ১৩ কোটি ৮০ লাখ ডলার বা প্রায় ১ হাজার ৬৮৪ কোটি টাকা বেশি। এর আগে ডিসেম্বর ও জানুয়ারি মাসেও প্রবাসীরা তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। শুধু জানুয়ারি মাসেই প্রবাসী আয় এসেছে ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২০ হাজার ২২৬ মিলিয়ন ডলার। এটি গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৭ শতাংশ বেশি। এই ধারাবাহিক প্রবাহ বৈদেশিক মুদ্রার বাজারকে স্থিতিশীল রাখতে সহায়তা করছে।

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। পরবর্তীতে অর্থপাচার ও অন্যান্য কারণে তা কমে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমে আসে। তবে কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর থেকে রিজার্ভ থেকে ডলার বিক্রি পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। বর্তমানে ডলারের বিনিময় হার ১২২ টাকার আশপাশে স্থিতিশীল রয়েছে। একইসঙ্গে আমদানিতে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি থাকলেও বাজারে ডলারের কোনো সংকট নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.