বিএনপির তিন নেতা ও নাহিদ ইসলামের ভাগ্য নির্ধারণ আজ
- Details
- by ২৪ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুদিন বাকি। এর মধ্যেই একাধিক প্রার্থীর প্রার্থিতা নিয়ে আইনি জটিলতার সুরাহা হতে যাচ্ছে আজ। দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপির অভিযোগে বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা নিয়ে দায়ের করা লিভ টু আপিলের শুনানি আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। একই দিন ঢাকা-১১ আসনের এনসিপি প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিটের শুনানির দিনও ধার্য রয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে বিএনপির তিন প্রার্থীর আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার আপিল বিভাগের চেম্বার জজ আদালত শুনানির জন্য আজকের দিনটি নির্ধারণ করেছিলেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে। তিনটি লিভ টু আপিলের পক্ষে আইনি লড়াই চালাবেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন এবং তার সঙ্গে থাকবেন ব্যারিস্টার শাহ নেওয়াজ।
আইনজীবীদের তথ্যমতে, ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে ভানুয়াতু নামের একটি দেশের নাগরিকত্ব গ্রহণের অভিযোগ রয়েছে। এই তথ্য গোপনের দায়ে তার প্রার্থিতা স্থগিত চেয়ে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম লিভ টু আপিল করেছেন। এর আগে গত ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট নাহিদের রিট খারিজ করে দিলে তিনি আপিল বিভাগে যান। অন্যদিকে, কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধেও দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলেছেন ওই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল। নির্বাচন কমিশন ও হাইকোর্টে বিফল হয়ে তিনিও লিভ টু আপিল করেছেন। এছাড়া বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে লিভ টু আপিল করেছেন জামায়াত মনোনীত প্রার্থী শাহাবুদ্দিন।
অপরদিকে, ঢাকা-১১ আসনের এনসিপি প্রার্থী ও ১১ দলীয় জোটের আহ্বায়ক মো. নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী শামীম আহমেদ গত রোববার এই রিট দায়ের করেন। রিটে অভিযোগ করা হয়েছে, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে। রিটে প্রধান নির্বাচন কমিশনার, ইসি সচিব ও রিটার্নিং কর্মকর্তাকেও বিবাদী করা হয়েছে।
ঢাকা-১১ আসনটি গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ৩৭ থেকে ৪২ নম্বর ওয়ার্ড এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন এবং নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছেন।
এই আসনে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির এম এ কাইয়ুম, স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার বীথি, গণফোরামের মো. আবদুল কাদের, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির মো. মিজানুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ। আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.