আপনি পড়ছেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। ভোটের মাঠ নিরাপদ রাখতে এবার তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। প্রতিটি কেন্দ্রে স্ট্যাটিক ফোর্স, কেন্দ্রের বাইরে মোবাইল টিমের টহল এবং যেকোনো জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে।

বাংলাদেশ পুলিশের লোগো

মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি জানান, সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৮ হাজার ৭৭০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ১৬ হাজার কেন্দ্র রয়েছে মধ্যম ঝুঁকিপূর্ণ তালিকায়। এসব স্থানে বাড়তি সতর্কতা হিসেবে পুলিশ ও অন্যান্য বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে।

নির্বাচনের ইতিহাসে নজিরবিহীন নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে উল্লেখ করেন পুলিশ প্রধান। তিনি জানান, ভোটের মাঠে দায়িত্ব পালন করবেন প্রায় ১ লাখ সেনা সদস্য, প্রায় ৬ লাখ আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য এবং ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য। ১৮ কোটি মানুষের দেশে কতিপয় অপরাধী বা শুটাররা নির্বাচন বানচাল করতে পারবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এবারের নির্বাচনে প্রযুক্তির ব্যবহারেও বিশেষ জোর দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ৮০ থেকে ৯০ শতাংশ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইজিপি জানান, জেলা পুলিশ সুপাররা প্রয়োজনে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাবেন। এছাড়া বিশেষ ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের শরীরে বডি ক্যামেরা যুক্ত থাকবে।

নির্বাচনী সহিংসতা ও অবৈধ অস্ত্রের ঝুঁকি প্রসঙ্গেও কথা বলেন পুলিশ মহাপরিদর্শক। তিনি জানান, গত ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ৩১৭টি সহিংসতার ঘটনায় ৫ জন নিহত ও ৬০৩ জন আহত হয়েছেন। অবৈধ এবং লুট হওয়া অস্ত্রকে নির্বাচনের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, খোয়া যাওয়া লাইসেন্স করা অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত ১ হাজার ৩৩০টির মতো উদ্ধার করা সম্ভব হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে পুলিশের পেশাদার আচরণের বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি স্বীকার করেন যে, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের শাসনব্যবস্থার প্রভাবে পুলিশের মানসিকতায় যে সমস্যা তৈরি হয়েছিল, তা পরিবর্তনের চেষ্টা চলছে। এ লক্ষ্যে ইউনেস্কো ও ইউএনওডিসির সহায়তায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

৫ আগস্ট জেল থেকে পালানো আসামি বা জঙ্গি তৎপরতা নিয়ে বর্তমানে বড় কোনো হুমকি নেই বলে আশ্বস্ত করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি মন্তব্য করেন, দেশবাসীর কাছে একটি উৎসবমুখর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই তাদের মূল লক্ষ্য এবং এর সফলতার মূল্যায়ন শেষ পর্যন্ত জনগণই করবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.