সংসদ নির্বাচন: কেন্দ্রে যাচ্ছে ব্যালট, ঢাকাসহ বড় শহরে পৌঁছাবে সন্ধ্যায়
- Details
- by ২৪ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতের মধ্যেই ঢাকার বাইরের ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে যাবে ব্যালট পেপার-বক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম। ঢাকাসহ বড় শহরগুলোয় ব্যালট পৌঁছাবে সন্ধ্যায়।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বার্চনে দুটি ব্যালট পেপারে ভোট দেবেন ভোটার। একটি সাদা ব্যালট। এটি হবে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট। আর গোলাপী ব্যালট গণভোটের।
গতকাল মঙ্গলবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানান, নির্বাচন উপলক্ষে কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স– এই তিনটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা, তাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করার শক্তি কারো নেই। কোথাও একটা অপরাধ হতে পারে, ডাকাতি হতে পারে, খুন হয়ে যেতে পারে। কিন্তু নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। এবারের নির্বাচনে প্রাথমিকভাবে সারাদেশে আট হাজার ৭৭০টি ভোটকেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। মধ্যম ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৬ হাজার।
এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ২৯৯টি আসনে মোট ২ হাজার ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী ৮৩ জন।
ইসির তথ্য অনুযায়ী, মোট প্রার্থীর মধ্যে রাজনৈতিক দলের ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থীর মধ্যে দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন। পুরুষ প্রার্থীর মধ্যে দলীয় ১ হাজার ৬৯২ জন এবং স্বতন্ত্র ২৫৩ জন।
ইসি মো. সানাউল্লাহ জানান, ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তিনি আরও জানান, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হবে। বিকেল সাড়ে ৪টার পরও কেন্দ্রের চৌহদ্দির মধ্যে কোনো ভোটার অপেক্ষমাণ থাকলে আইন অনুযায়ী তাদের ভোট গ্রহণ সম্পন্ন করা হবে।
ইসির তথ্য অনুযায়ী, নির্বাচনে মোট ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা ও ৫৯৮ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা দায়িত্বে থাকবেন। সারা দেশে মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৭৯টি। এর মধ্যে সাধারণ ভোটকেন্দ্র ২১ হাজার ২৭৩টি এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ২১ হাজার ৫০৬টি। ভোটগ্রহণ পরিচালনায় প্রিজাইডিং কর্মকর্তা থাকবেন ৪২ হাজার ৭৭৯ জন। সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন। পোলিং অফিসার থাকবেন ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন। সব মিলিয়ে মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ কর্মকর্তা নির্বাচনি দায়িত্বে নিয়োজিত থাকবেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.