টাকার বস্তাসহ আটকের ঘটনাকে ‘নাটক’ বলছে জামায়াত, রংপুরে জনরোষে এনসিপি কর্মীরা
- Details
- by ২৪ ডেস্ক
নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে টাকা উদ্ধার, আটক ও প্রার্থীকে হেনস্তার ঘটনা ঘটেছে। ঠাকুরগাঁও ও কুমিল্লায় বিপুল পরিমাণ টাকাসহ জামায়াতে ইসলামীর দুই নেতাকে আটক করেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। অন্যদিকে রংপুরে জাতীয় পার্টির এক প্রার্থীর গাড়ি আটকে হেনস্তার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর বিমানবন্দর এলাকা থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করে পুলিশ। নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের সময় জামায়াত আমিরের কাছে আনুমানিক ৫০ লাখ টাকা পাওয়া গেছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জিজ্ঞাসাবাদের সময় আটক জামায়াত নেতা নিজেকে কলেজশিক্ষক হিসেবে পরিচয় দিচ্ছেন। বিপুল পরিমাণ এই টাকার উৎস সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি পুলিশকে জানান, এগুলো তার ‘গার্মেন্টস ব্যবসা’র টাকা। তবে এই আটকের ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর ‘সাজানো নাটক’ হিসেবে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, জেলা আমির একজন ব্যবসায়ী এবং বিমানবন্দরের মতো সুরক্ষিত জায়গায় এমন ঘটনা সাজানো উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচনকে বিতর্কিত করতে প্রশাসনের একাংশ একপেশে আচরণ করছে বলেও তিনি অভিযোগ করেন।
একই দিন (বুধবার) দুপুরে কুমিল্লার মুরাদনগরের ছালিয়াকান্দি এলাকায় দুই লাখ টাকাসহ আটক হন মাওলানা হাবীবুর রহমান হেলালী। তিনি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াত প্রার্থীর ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত গাড়িতে যাতায়াতের সময় সন্দেহভাজন গতিবিধি দেখে স্থানীয়রা তার গাড়ি তল্লাশি করে। এ সময় গাড়ির পেছনে কম্বল দিয়ে ঢাকা একটি বাজারের ব্যাগে এক হাজার টাকার নোটের দুটি বান্ডিল পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান জানান, টাকা বিতরণের সময় হাতেনাতে ধরা না পড়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেবেন।
এদিকে রংপুরে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনী প্রচারণাকালে বাধার মুখে পড়েন রংপুর-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী মাহবুবার রহমান। অভিযোগ রয়েছে, এনসিপির স্টিকারযুক্ত মোটরসাইকেলে আসা একদল যুবক নগরীর ৩১ নম্বর ওয়ার্ডে প্রার্থীর গাড়ি আটকে চাবি ছিনিয়ে নেয় এবং হেনস্তা করে। এ সময় স্থানীয় জনতা প্রতিরোধ গড়ে তুলে দুই কর্মীকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীর হাতে তুলে দেয়। রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ওসি মাইদুল ইসলাম জানান, খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন এবং ভুক্তভোগী প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.