আপনি পড়ছেন

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় একযোগে দেশের ২৯৯টি আসনে ভোট গ্রহণ শুরু হয়। এই নির্বাচনে দেশের প্রায় পৌনে ১৩ কোটি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু
প্রতীকী ছবি

এবার ৩০০ আসনে ভোট গ্রহণ হচ্ছে না। কারণ কয়েকদিন আগে শেরপুর-৩ আসনের এক প্রার্থীর মৃত্যুতে ওই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে ২৯৯টি আসনে ভোট হচ্ছে। এতে ৫০টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে লড়বেন ১ হাজার ৭৫৫ প্রার্থী। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ফলে দলটি এবার নির্বাচনে অংশ নিতে পারছে না।

নির্বাচনে পৌনে ১৩ কোটিরও বেশি ভোটার। ভোটারদের বড় একটি অংশই এবার প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য বলছে, পৌনে ১৩ কোটি ভোটারের মধ্যে ৪ কোটি ৯০ লাখ ভোটারই তরুণ ভোটার। বিশ্লেষকরা মনে করছেন, এই নির্বাচনের ফলাফল নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করবেন এই তরুণ ভোটাররা।

ইসির তথ্য অনুযায়ী, এবার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। আর হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। নির্বাচনে ৪২ হাজার ৭৭৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এদের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২১ হাজার ৫০৬টি। ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা ভোট নেবেন। এদের প্রিজাইডিং কর্মকর্তা ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন, পোলিং কর্মকর্তা ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন।

নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামের দুই বিভাগীয় কমিশনার, ৬৪ জন জেলা প্রশাসক ও তিনজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ৫৯৮ জন।

২৯৯ আসনের ভোটে ৬০টি নিবন্ধিত দলের মধ্যে ৫০টি দল অংশগ্রহণ করছে। দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন। স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮৩ জন। এর মধ্যে দলীয় প্রার্থীর সংখ্যা ৬৩। বাকি ২০ জন স্বতন্ত্র প্রার্থী। ভোটের পুরুষ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৪৬। এর মধ্যে ১ হাজার ৬৯২ জন দলীয় প্রার্থী। পুরুষদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৫৩ জন। এবার এক দিনে ভোট গ্রহণ হওয়ায় ফলাফলে দেরি হতে পারে বলে আগেই জানিয়েছে নির্বাচন কমিশন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ১৯ হাজার ২৮০ জন সদস্য মোতায়েন থাকছে। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য ১ লাখ ৩ হাজার, পুলিশ ১ লাখ ৮৭ হাজার ৬০৩, বিজিবি ৩৭ হাজার ৪৫৩, র‍্যাব ৯ হাজার ৩৪৯, কোস্টগার্ড ৩ হাজার ৫৮৫, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ এবং বিমানবাহিনীর ৩ হাজার ৭৩০ জন সদস্য রয়েছেন। এছাড়া ৫ জেলার ১৭টি আসনে নৌবাহিনীর ৫ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। বিএনসিসির ১ হাজার ৯২২ জন সদস্যও মাঠে থাকবেন। বিচারিক কার্যক্রম পরিচালনায় নিয়োগ দেওয়া হয়েছে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নিরাপত্তার অংশ হিসেবে এবার প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকা নজরদারিতে রাখতে বিভিন্ন বাহিনীর ৪১৮টি ড্রোন ব্যবহার করা হবে। এর মধ্যে সেনাবাহিনী ২০০টি, বিজিবি ১০০টি এবং পুলিশ ৫০টি ড্রোন পরিচালনা করবে। পুলিশের সদস্যরা ২৫ হাজারের বেশি বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবেন। এছাড়া প্রতিটি ভোটকেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে এবং বিদ্যুৎহীন এলাকায় বিকল্প ব্যবস্থায় ক্যামেরা সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.