আপনি পড়ছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাল-জালিয়াতির মাধ্যমে গঠিত কোনো সরকার জনগণের দুঃখ-দরদ বুঝতে পারবে না। তিনি বলেন, একটি ভালো নির্বাচনই ভালো সরকার গঠনের পথ তৈরি করে, আর জনগণের সরকারই দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারে।

জামায়াত আমির: ভোটে জালিয়াতি করে সরকার গঠন হলে জনগণ বঞ্চিত হবে
ডা. শফিকুর রহমান

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-১৫ আসনে নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন জামায়াতের আমির।

শফিকুর রহমান বলেন, আমরা চাই সরকারটা হোক জনগণের। কোনো দল, ব্যক্তি বা পরিবারের নয়। ১৮ কোটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হোক—এটাই আমাদের প্রত্যাশা। জালিয়াতির মাধ্যমে যদি কোনো সরকার গঠিত হয়, তাহলে ওই সরকার জনগণের সঙ্গে কোনো সেতুবন্ধ রাখতে পারবে না।

ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, সকালে মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। তার ভাষ্য, বেশির ভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল, যদিও কিছু কেন্দ্রে ব্যতিক্রম ছিল।

তবে ঢাকা-১৫ আসনের মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকেরা জোরপূর্বক প্রবেশ করে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও সমর্থকদের শারীরিকভাবে হয়রানির অভিযোগ করেন তিনি। খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে যান এবং সেখানে সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে দায়িত্বশীলভাবে পরিস্থিতি সামাল দিতে দেখেছেন বলে জানান।

জামায়াত আমির বলেন, ভোট শেষ হওয়ার পর গণনার সময় কোনো বিশৃঙ্খলা তৈরি হলে তা জনআকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। তিনি শান্তিপূর্ণ ভোট গ্রহণ, ভোটারদের নিরাপত্তা এবং ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় তিনি আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় বিএনপি-সমর্থিত প্রার্থীদের কর্মী-সমর্থকেরা সমস্যা তৈরি করেছে বলে খবর পেয়েছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.