আপনি পড়ছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে বিএনপি নিরঙ্কুশ বিজয়ের পথে রয়েছে বলে দাবি করেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

মাহদী আমিন: ধানের শীষে জোয়ার, নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি
মাহদী আমিন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

মাহদী আমিন বলেন, ভোটের আগের রাত থেকেই একটি চিহ্নিত রাজনৈতিক দল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে।

পাশাপাশি কালোটাকার ব্যবহার, কারচুপি এবং বিভিন্ন কেন্দ্রে আগেই সিল মারা ব্যালট পাওয়ার অভিযোগ রয়েছে। তবে এসব অপচেষ্টা সত্ত্বেও বিএনপির বিজয় অনিবার্য বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ধানের শীষে গণতন্ত্রের জোয়ার বইছে। কোনো ষড়যন্ত্রই জনগণের এই রায় ঠেকাতে পারবে না।

নির্বাচনের বিভিন্ন এলাকায় সহিংসতা, জাল ভোট ও মৃত ব্যক্তির ভোট দেওয়ার অভিযোগ এসেছে বলে দাবি করেন মাহদী আমিন। অনেক ভোটার নিজেদের ভোট দিতে পারেননি বলেও বিএনপি তথ্য পেয়েছে বলে জানান তিনি।

তিনি অভিযোগ করেন, কিছু এলাকায় ভুয়া পর্যবেক্ষক দিয়ে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া হয়েছে এবং এসব বিষয় নির্বাচন কমিশনকে আগেই জানানো হয়েছিল।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। একই সঙ্গে সহিংসতায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়ে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ফলাফল ঘোষণার আগে কেউ যেন কেন্দ্র ত্যাগ না করেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.