ঢাকার ১৩ আসনের পোস্টাল ব্যালট গণনা শুরু
- Details
- by ২৪ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাজধানী ঢাকার ১৩টি আসনের পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এই কার্যক্রম শুরু হয়। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক ও যুগ্ম সচিব মো. আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুর রহিম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকে গণনা কাজ শুরু হয়েছে। যেসব আসনের পোস্টাল ব্যালট গণনা করা হচ্ছে সেগুলো হলো ঢাকা-৪, ঢাকা-৫, ঢাকা-৬, ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১১, ঢাকা-১২, ঢাকা-১৪, ঢাকা-১৬, ঢাকা-১৭ এবং ঢাকা-১৮। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালনকারী ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় পুরো প্রক্রিয়াটি তদারকি করছে।
তিনি আরও জানান, গত ৩ ফেব্রুয়ারি থেকে পোস্টাল ব্যালট সংগ্রহ শুরু হয়েছিল। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পর্যাপ্ত জায়গা না থাকায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে গণনার আয়োজন করা হয়েছে।
ফলাফলের বিষয়ে তিনি বলেন, গণনার ফলাফল সরাসরি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠানো হবে। নির্বাচনী এলাকাভিত্তিক প্রাথমিক ফল ঘোষণার আগে সাধারণ ভোটের মোট সংখ্যার সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হবে।
ঢাকায় মোট ২০টি নির্বাচনী এলাকা রয়েছে, যার মধ্যে ১৫টি মহানগর এলাকায় অবস্থিত। এর মধ্যে ১৩টি এলাকা ঢাকা বিভাগীয় কমিশনার তত্ত্বাবধান করেন। বাকিগুলোর মধ্যে দুটি আঞ্চলিক নির্বাচন কমিশন এবং পাঁচটি জেলা কমিশনারের তত্ত্বাবধানে রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.