আপনি পড়ছেন

ঢাকা-৮ সংসদীয় আসনের কয়েকটি ভোটকেন্দ্রের ফলাফল পরিবর্তনের অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনএসপি) প্রার্থী নাসীরউদ্দিন পাটওয়ারী।

ফল কারচুপির অভিযোগ: রিটার্নিং কর্মকর্তার দপ্তরে নাসীরউদ্দিন পাটওয়ারী
নাসীরউদ্দিন পাটওয়ারী

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তিনি ঢাকা বিভাগের কমিশনার ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে প্রবেশ করেন।

পাটওয়ারীর প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন আহমেদ জানিয়েছেন, সিদ্বেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চ বিদ্যালয়, পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইনস্টিটিউট এবং মির্জা আব্বাস কলেজ কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

তিনি অভিযোগ করে বলেন, কিছু কেন্দ্রে ভোট গণনার সময় একাধিকবার পুনর্গণনা করা হলেও এজেন্টদের আটকে রাখা হচ্ছে এবং বাতিল ভোট যুক্ত করে ফলাফল প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। মির্জা আব্বাস কলেজ কেন্দ্রে ১৫ ভোটের ব্যবধানে এগিয়ে থাকার পরও পুনরায় ভোট গণনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

এজেন্ট শাহিন আহমেদ আরও বলেন, কয়েকটি কেন্দ্রে এনএসপি প্রার্থী এগিয়ে থাকার পরও ফল ঘোষণা বিলম্বিত করা হচ্ছে এবং একই ধরনের অভিযোগ অন্য কেন্দ্র থেকেও পাওয়া যাচ্ছে। এসব বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে রিটার্নিং কর্মকর্তার কাছে যান পাটওয়ারী।

রাত পৌনে ১০টা পর্যন্ত নাসীরউদ্দিন পাটওয়ারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে অবস্থান করেন। তবে অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ বলেন, আনুষ্ঠানিকভাবে এখনই কোনো মন্তব্য করা সম্ভব নয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.