এরদোয়ানের নতুন পরিকল্পনা, ওআইসি সদস্যদের জন্য বিশেষ বার্তা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর মধ্যে শক্তিশালী পরিবহন ব্যবস্থা একীকরণের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসি পরিবহন মন্ত্রীদের এক বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এই বার্তা দেন। মুসলিম বিশ্বের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে একটি কার্যকর ও নির্ভরযোগ্য পরিবহন নেটওয়ার্ক অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।

এরদোয়ান উল্লেখ করেন, মুসলিম দেশগুলো এশিয়া থেকে আফ্রিকা এবং ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত একটি বিশাল এলাকাজুড়ে বিস্তৃত। তিনি বলেন, এই দেশগুলোর প্রাকৃতিক করিডোর, কর্মঠ তরুণ জনসংখ্যা এবং দ্রুত বর্ধনশীল বাজার থাকার কারণে এখানে উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে।
তুর্কি নেতা জানান, এই বিশাল সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে এবং ভৌগোলিক সুবিধাগুলোকে কৌশলগত শক্তিতে রূপান্তর করতে দক্ষ, নির্ভরযোগ্য ও সমন্বিত পরিবহন ব্যবস্থা প্রয়োজন। তাঁর মতে, সড়ক, রেল, বন্দর ও বিমানবন্দরের মধ্যে শক্তিশালী সংযোগ শুধু বাণিজ্যই বাড়াবে না, বরং সদস্য দেশগুলোর সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্কও জোরদার করবে।
তুরস্কের সাম্প্রতিক বৃহৎ অবকাঠামো প্রকল্পগুলোর প্রসঙ্গ টেনে এরদোয়ান মারমারে রেল টানেল, ইউরেশিয়া টানেল এবং প্রধান সেতুগুলোর কথা উল্লেখ করেন। তিনি জানান, এসব প্রকল্পের মাধ্যমে তুরস্ক বিশ্বব্যাপী বাণিজ্য পথগুলোকে শক্তিশালী করেছে এবং নিজেদের রেল, নৌ ও বিমান চলাচলের সক্ষমতা বাড়িয়েছে।
ট্রান্স-ক্যাস্পিয়ান ইস্ট-ওয়েস্ট মিডল করিডোর প্রকল্পের প্রতি সমর্থনের মাধ্যমে তুরস্ক আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে ঐতিহাসিক সিল্ক রোডকে পুনরুজ্জীবিত করেছে বলে মন্তব্য করেন এরদোয়ান। তিনি আরও বলেন, ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে পরিবহন সংযোগ জোরদার করতে, আন্তর্জাতিক পরিমণ্ডলে সংহতি বাড়াতে এবং একটি কৌশলগত নথি প্রস্তুত করতে তারা একটি রোডম্যাপ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.