আপনি পড়ছেন

ঢাকা-১০ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম। ভোটের লড়াইয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনি ৩ হাজার ৩০০ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন।

ঢাকা-১০ আসনে জামায়াত প্রার্থীকে হারিয়ে বিএনপির রবিউল বিজয়ী
শেখ রবিউল আলম

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, বিজয়ী প্রার্থী শেখ রবিউল আলম মোট ৮০ হাজার ৪৩৬টি ভোট নিজের ঝুলিতে ভরেছেন। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. জসীম উদ্দীন সরকার পেয়েছেন ৭৭ হাজার ১৩৬ ভোট।

এই আসনে সব মিলিয়ে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মূল দুই প্রার্থীর বাইরে অন্যরা খুব একটা সুবিধা করতে পারেননি। এবি পার্টির ঈগল প্রতীকের নাসরীন সুলতানা ১ হাজার ৫০৫ ভোট এবং জনতার দলের কলম প্রতীকের মো. জাকির হোসেন ১ হাজার ৫৯ ভোট পেয়েছেন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আ. আউয়াল হাতপাখা প্রতীকে ৩ হাজার ৪৪৬ ভোট ও জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী বহ্নি বেপারি ১ হাজার ৫৮০ ভোট পেয়েছেন।

শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি জানান, পোস্টাল ব্যালটসহ মোট ১৩৭টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

নির্বাচনী কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা-১০ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৮৮ হাজার ৬৫৪ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লাখ ৬৮ হাজার ৬৫১ জন। গণনার সময় ত্রুটির কারণে ২ হাজার ৬৮৪টি ভোট বাতিল বলে গণ্য হয়। সব মিলিয়ে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৬৫ হাজার ৯৬৭টিতে এবং ভোটের হার ছিল ৪৩ শতাংশ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.