আসনশূন্য ৪২ রাজনৈতিক দল, সংসদে যাচ্ছে মাত্র ৯ দল
- Details
- by ২৪ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৫১টি রাজনৈতিক দলের মধ্যে ৪২টি দল কোনো আসনেই জয় পায়নি। নির্বাচন কমিশনের ঘোষিত ফল বিশ্লেষণে দেখা গেছে, বড় দলকেন্দ্রিক রাজনৈতিক মেরুকরণ, জোটভিত্তিক নির্বাচন এবং কৌশলগত ভোটিংয়ের কারণে ছোট ও নতুন দলগুলো সংসদে প্রতিনিধিত্ব অর্জনে ব্যর্থ হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ২৯৭টি সংসদীয় আসনের ফল প্রকাশ করা হয়েছে। একটি আসনে ভোট স্থগিত ছিল এবং দুটি আসনের ফল সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
ইসি ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি ২০৯টি আসনে জয়ী হয়ে সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জামায়াতে ইসলামী ৬৮টি আসনে বিজয়ী হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি আসন এবং বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে জয়ী হয়েছে। এই দলগুলোই ১১ দলীয় জোটের অংশ ছিল।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ-অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসনে জয় পেয়েছে। পাশাপাশি সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব পাচ্ছে মাত্র নয়টি রাজনৈতিক দল ও কয়েকজন স্বতন্ত্র সদস্য।
ফল বিশ্লেষণে দেখা গেছে, শতাধিক আসনে প্রার্থী দিলেও অনেক দল শেষ পর্যন্ত শূন্য হাতে ফিরেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় দলগুলোর শক্ত সাংগঠনিক কাঠামো, জোটভিত্তিক সমঝোতা এবং ভোটারদের কৌশলগত ভোট দেওয়ার প্রবণতার কারণে ছোট দলগুলো প্রত্যাশিত ফল পায়নি।
এই নির্বাচনে কোনো আসনে জয় পায়নি লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ও জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশসহ আরও বহু দল।
এ ছাড়া বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ কংগ্রেস, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ রিপাবলিকান পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, জনতার দল, আমজনতার দলসহ মোট ৪২টি রাজনৈতিক দল কোনো আসনে জয় পায়নি।
ইসি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ছিলেন ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ছিলেন ২৭৩ জন। নারী প্রার্থী ছিলেন দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন। পুরুষ প্রার্থী ছিলেন দলীয় ১ হাজার ৬৯২ জন এবং স্বতন্ত্র ২৫৩ জন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় শক্ত দুই-তিন দলের আধিপত্যকে আরও দৃঢ় করেছে। ছোট ও আদর্শভিত্তিক দলগুলোর জন্য ভবিষ্যতে টিকে থাকতে জোট রাজনীতি, নির্বাচনী সংস্কার এবং ভোটিং প্যাটার্ন পরিবর্তনের প্রয়োজনীয়তা বাড়বে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.