আপনি পড়ছেন

দেশজুড়ে ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের নেতাকর্মী, এজেন্ট ও সমর্থকদের ওপর হামলা এবং বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ তুলে এসব ঘটনা বন্ধ না হলে কঠোর সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

হামলা-অগ্নিসংযোগ বন্ধ না হলে কঠোর সিদ্ধান্তের হুঁশিয়ারি জামায়াত আমিরের
ডা. শফিকুর রহমান

শুক্রবার (১৩ ফ্রেবুয়ারি) রাতে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় জোটের কর্মী-সমর্থক ও ভোটারদের বাড়িতে হামলা, ব্যক্তিগত সহিংসতা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, যা তিনি ‘ফ্যাসিবাদী তৎপরতা’ হিসেবে উল্লেখ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, যে ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর ২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের পর আবার যদি একই ধরনের ফ্যাসিবাদী কর্মকাণ্ড শুরু হয়, তাহলে তা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক হবে।

তিনি এসব ঘটনার দায় সংশ্লিষ্টদের ওপর চাপিয়ে বলেন, যারা সহিংসতা ও অপকর্মে জড়িত থাকবে, তাদেরই এর পরিণতি বহন করতে হবে। পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলগুলোর দায়িত্ব দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা বলে উল্লেখ করেন জামায়াত আমির।

তিনি বলেন, যারা সরকার গঠন করবেন, দেশের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা তাদের দায়িত্ব। কিন্তু যদি এখনই এসব সহিংসতা বন্ধ না হয়, তাহলে আমরা যেকোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।

নির্বাচনের ফলাফল নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তিনি দাবি করেন, ফল সম্প্রচারের সময় অনেক এলাকায় হঠাৎ ফলাফল ঘোষণা বন্ধ হয়ে যায় এবং ঘণ্টার পর ঘণ্টা তথ্য পাওয়া যায়নি।

তিনি অভিযোগ করেন, অনেক কেন্দ্রে এগিয়ে থাকা প্রার্থীদের শেষ মুহূর্তে পরাজিত দেখানো হয়েছে এবং কিছু জায়গায় ফল ধরে রাখতে ‘ছাড়’ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, বিভিন্ন এলাকায় ফলাফলের রেজাল্ট শিট ঘষামাজা ও পরিবর্তনের প্রমাণ তাদের কাছে রয়েছে। কিছু আসনে দ্বৈতনীতি অনুসরণের অভিযোগ তুলে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী ও আল্লামা মামুনুল হকের আসনের প্রসঙ্গ উল্লেখ করে জামায়াত আমির বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর আসনে কেন্দ্র দখল ও ব্যালট গ্রহণ সংক্রান্ত ঘটনা দেশবাসী ও আন্তর্জাতিক মহল প্রত্যক্ষ করেছে। অথচ একই ধরনের পরিস্থিতি থাকা সত্ত্বেও মামুনুল হকের আসনে ব্যালট গ্রহণ করা হয়নি এটি দ্বৈত আইন প্রয়োগের উদাহরণ বলে দাবি করেন তিনি।

তিনি প্রশ্ন তোলেন, এক দেশে কি দুই আইন চলবে? নির্বাচন কমিশন কি একেক জায়গায় একেকভাবে আইন প্রয়োগ করবে?

জামায়াত আমির বলেন, ইতিবাচক রাজনীতির পথ বেছে নিতে তারা প্রস্তুত, তবে অন্য পক্ষ যদি সে পথে না আসে, তাহলে জোর করে ইতিবাচক রাজনীতি করা সম্ভব নয়।

তিনি জানান, বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সহিংসতা বন্ধ না হলে জোটের পক্ষ থেকে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.