ঢাকার ২০ আসনের ১৩টিতে বিএনপি ও ৭টিতে জামায়াত জোটের জয়
- Details
- by ২৪ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ২০টি আসনের বেসরকারি ফলাফলে দেখা গেছে, মোট ২০টি আসনের মধ্যে ১৩টিতেই জয়লাভ করেছে বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭টি আসন। এর মধ্যে জামায়াত জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি আসনে বিজয়ী হয়েছে। ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এসব ফলাফল ঘোষণা করা হয়।

সবচেয়ে আলোচিত ঢাকা-১৭ আসনে জয় পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. খালিদুজ্জামানের চেয়ে ৪ হাজার ৩৯৯ ভোট বেশি পেয়েছেন। তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট এবং খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। অন্যদিকে ঢাকা-১১ আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে মাত্র ২ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম। শাপলাকলি প্রতীকে তিনি ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়ে বিএনপির এম এ কাইয়ুমকে পরাজিত করেছেন। কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট।
ঢাকা-৮ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট। এদিকে ঢাকা-১৫ আসনে বড় ব্যবধানে জিতেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি ৮৫ হাজার ১৩১ ভোট পেয়ে বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খানকে পরাজিত করেছেন। শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট।
ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ ৮৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হকের চেয়ে ২ হাজার ৩২০ ভোট বেশি পেয়েছেন। ঢাকা-১২ আসনে জামায়াতের প্রার্থী মো. সাইফুল আলম ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়ে বিএনপির জোটের প্রার্থী সাইফুল হককে (৩০ হাজার ৯৬৩ ভোট) হারিয়েছেন। এছাড়া ঢাকা-১৪ আসনে জামায়াতের প্রয়াত নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমাদ বিন কাসেম এক লাখ ১ হাজার ১১৩ ভোট পেয়ে বিএনপির সানজিদা ইসলামকে পরাজিত করেছেন।
ঢাকা-১ আসনে বিএনপির খন্দকার আবু আশফাক এক লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট পেয়ে জামায়াতে ইসলামীর মোহাম্মদ নজরুল ইসলামকে পরাজিত করেছেন। ঢাকা-২ আসনে বিএনপির আমানউল্লাহ আমান এক লাখ ৬৩ হাজার ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের কর্নেল (অব.) আব্দুল হক পেয়েছেন ৭৮ হাজার ৬৫৫ ভোট। ঢাকা-৩ আসনে বিএনপির গয়েশ্বর চন্দ্র রায় ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে জামায়াতের শাহীনুল ইসলামকে হারিয়েছেন।
ঢাকা-১৮ আসনে বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন এক লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট পেয়ে এনসিপির আরিফুল ইসলামকে পরাজিত করেছেন। ঢাকা-১৯ আসনে বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এক লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়ে এনসিপির দিলশানা পারুলকে হারিয়েছেন। এছাড়া ঢাকা-২০ আসনে বিএনপির মো. তমিজ উদ্দিন এক লাখ ৬০ হাজার ৪২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির নাবিলা তাসনিম পেয়েছেন ৫৬ হাজার ৩৪৩ ভোট।
ঢাকা-৪ আসনে জামায়াতের সৈয়দ জয়নুল আবেদীন ৭৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে বিএনপির তানভীর আহমেদ রবিনকে পরাজিত করেছেন। ঢাকা-৫ আসনেও জয় পেয়েছে জামায়াত; দলটির প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন ৯৬ হাজার ৬৪১ ভোট পেয়ে মো. নবী উল্লাহকে হারিয়েছেন। ঢাকা-১৬ আসনে জামায়াতের মো. আব্দুল বাতেন ৮৮ হাজার ৮২৮ ভোট পেয়ে বিএনপির মো. আমিনুল হকের বিরুদ্ধে জয়লাভ করেছেন।
ঢাকা-৬ আসনে বিএনপির ইশরাক হোসেন ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে জামায়াতের মো. আবদুল মান্নানকে হারিয়েছেন। ঢাকা-৭ আসনে বিএনপির হামিদুর রহমান এক লাখ ৪ হাজার ৬৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ঢাকা-১০ আসনে বিএনপির শেখ রবিউল আলম রবি ৮০ হাজার ৪৩৬ ভোট পেয়ে জামায়াতের মো. জসীম উদ্দীন সরকারকে পরাজিত করেছেন।
ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ এক লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। এই আসনে এনসিপি থেকে পদত্যাগ করা আলোচিত স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীকে ৪৪ হাজার ৬৮৪ ভোট পেয়েছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.