আপনি পড়ছেন

রংপুর-৪ আসনের হারাগাছ, পীরগাছা এবং রংপুর-৬ আসনের পীরগঞ্জ উপজেলা সদরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। শুক্রবার দিবাগত রাত পর্যন্ত দফায় দফায় সড়ক অবরোধ করেন তারা।

রংপুরে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপি নেতাকর্মীর বিক্ষোভ
পীরগঞ্জ উপজেলা সদরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। ছবি- সংগৃহীত

রংপুরের ওই দুই আসনে প্রশাসনের সহায়তায় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে দুই বিএনপি প্রার্থীকে পরাজিত করার অভিযোগ করে ভোট পুনর্গণনার দাবিতে গভীর রাত পর্যন্ত তারা বিক্ষোভ করেন।

এদিকে শুক্রবার রাতে রংপুর নগরীর জুলাই চত্বরে সংবাদ সম্মেলন করেন রংপুর-৪ আসনের বিজয়ী প্রার্থী এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তার দলের নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে বাড়িতে হামলা করে অনেককে আহত করা এবং হারাগাছসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ করেছেন তিনি।

আখতার দাবি করেন, মাইকিং করে এনসিপির কর্মীদের খুঁজে বের করে মারধর করা হচ্ছে। কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বাড়িঘরে আগুন দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা ও দলের নেতাকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আখতার। সেই সঙ্গে তার বিরুদ্ধে রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

হামলার অভিযোগ অস্বীকার করে বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন, এনসিপি প্রার্থীর ভোট ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে জনগণ প্রতিবাদ করায় আখতার হোসেন পরিকল্পিতভাবে নানান কথা বলে জনগণের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করছেন। আমাদের দাবি, রংপুর-৪ আসনের ভোট পুনর্গণনা করতে হবে। এটা না করলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

রংপুর মেট্রোপলিটান হারাগাছ থানার ওসি অশোক চৌহান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হাজার হাজার মানুষ রংপুর হারাগাছ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এই পরিস্থিতিতে পুলিশের পক্ষে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

একই দাবিতে পীরগাছা উপজেলার প্রত্যন্ত এলাকাতেও মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির কর্মী-সমর্থকরা। তারা দ্রুত সময়ের মধ্যে ফল পুনর্গণনার জন্য জেলা রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

বেসরকারি ফলাফল অনুযায়ী, রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে আখতার হোসেন শাপলা প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনেও রাত পর্যন্ত গভীর বিক্ষোভ মিছিল করেছে বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকরা। তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বর ঘেরাও করে বিক্ষোভ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার ছে অবিলম্বে ভোট পুনর্গণনার দাবি জন্য দাবি জানান।

বিএনপি প্রার্থী সাইফুল ইসলামের অভিযোগ, অন্তত ৪০টি ভোটকেন্দ্রে ইঞ্জিনিয়ারিং করেছেন জামায়াত প্রার্থী নুরুল আলম। ভোট গণনা শেষ হওয়ার আগেই দুই হাজার ভোটে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। পরাজিত দেখানোর জন্য ধানের শীষের সিল দেওয়া পাঁচ হাজারের বেশি ব্যালট পেপার বাতিল করা হয়েছে। ভোট পুনর্গণনা না করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

রংপুর-৬ আসনে জামায়াতে ইসলামীর নুরুল আমিন দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭০৩ ভোট।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.