ভোট দেওয়ায় তালাকের শিকার গৃহবধূর পাশে দাঁড়াল বিএনপি
- Details
- by ২৪ ডেস্ক
ফেনীতে স্বামীর নিষেধ অমান্য করে ধানের শীষে ভোট দেওয়ায় এক গৃহবধূকে তালাক দেওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বিবি জহুরার পাশে দাঁড়িয়েছে বিএনপি। শুক্রবার সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ওই গৃহবধূর সঙ্গে দেখা করে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে এই নজিরবিহীন ঘটনা ঘটে।

শুক্রবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, ফেনী পৌরসভা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা ও ধর্মপুর ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার স্থানীয় নেতাকর্মীদের নিয়ে জহুরার বাড়িতে যান। তারা ভুক্তভোগী নারী, তার শাশুড়ি ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এসময় মশিউর রহমান বিপ্লব জানান, জহুরার সংসার পুনঃস্থাপন, পরিচালনা ও সন্তানদের ভরণপোষণে বিএনপি পাশে থাকবে। এছাড়া তাকে সব ধরনের আইনি ও সামাজিক সহায়তা দেওয়ার কথা জানান আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সাত্তার।
অভিযুক্ত স্বামীর নাম ইসমাইল হোসেন কাওসার। তিনি ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং ওই এলাকার মৃত ইউসূফ হাজারীর ছেলে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জহুরা স্বামীর নিষেধ উপেক্ষা করে ভোট দিতে যাওয়ায় বৃহস্পতিবার তাকে তালাক দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা কাওসারকে আটক করে মারধর করে। তখন কৌশলে পালিয়ে গেলেও শুক্রবার দুপুরে বাড়িতে ফিরে আসেন কাওসার। স্থানীয়দের চাপের মুখে তিনি নিজের ভুল স্বীকার করেন এবং জানান, একজন মুফতির পরামর্শ নিয়ে স্ত্রীকে নিয়ে ফের সংসার করতে চান।
ভুক্তভোগী বিবি জহুরা জানান, জীবনে প্রথমবারের মতো তিনি ভোট দিয়েছেন এবং তা ধানের শীষে প্রয়োগ করেন। এ কারণেই তাকে মৌখিকভাবে তালাক দেওয়া হয়। তবে তিনি ধর্মীয় ও সামাজিকভাবে বিষয়টি সমাধানের মাধ্যমে স্বামীর সংসারেই আমৃত্যু কাটাতে চান। ঘটনার পর থেকে তিনি শাশুড়ি ও তিন সন্তান নিয়ে শ্বশুরের ঘরেই অবস্থান করছেন।
ছেলের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ কাওসারের মা শরীফা খাতুন। তিনি সাফ জানিয়ে দেন, তার ছেলে যে অপরাধ করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। কাওসারকে ঘরে ফিরতে হলে স্ত্রী-সন্তানদের নিয়েই বসবাস করতে হবে। জহুরাকে স্ত্রীর মর্যাদা না দিলে কাওসারকে আর বাবার ঘরে জায়গা দেওয়া হবে না বলে জানান তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৩ সালে ফেনী সদর উপজেলার মধুয়াই বাজার এলাকার নুর আহম্মদের মেয়ে বিবি জহুরার সঙ্গে কাওসারের বিয়ে হয়। তাদের সংসারে আবদুল আলিম শুভ (১২), সাবিনা আফরিস ইভানা (৮) ও ইসরাত জাহান ইসমাত (৪) নামে তিন সন্তান রয়েছে। কাওসার ফেনী শহরের রেলগেট এলাকায় বেডিং কারিগর হিসেবে কাজ করতেন। তবে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি অনেকটা ঘরবন্দি ছিলেন। অন্যদিকে পিতার পরিবারের অসচ্ছলতার কারণে জহুরা সন্তানদের কথা ভেবে অন্যের বাড়িতে কাজ করে সংসার চালিয়ে আসছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.