মান্না-তানিয়া রবসহ জামানত হারালেন সাবেক এমপি ও হেভিওয়েট প্রার্থীরা
- Details
- by ২৪ ডেস্ক
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন আসনে হেভিওয়েট প্রার্থীসহ বহু প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, কোনো আসনে প্রদত্ত বৈধ ভোটের এক-অষ্টমাংশ বা সড়ে ১২ শতাংশ ভোট পেতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এই সমীকরণে বগুড়া, লক্ষ্মীপুর, কুড়িগ্রাম, ঢাকা ও চট্টগ্রামের বেশ কয়েকটি আসনে জামানত হারিয়েছেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জেএসডির তানিয়া রব এবং জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর মতো পরিচিত মুখেরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম নিশ্চিত করেছেন যে, জেলার সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ২০ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ‘কেটলি’ প্রতীকে পেয়েছেন মাত্র ৩ হাজার ৪২৬ ভোট, যা মোট বৈধ ভোটের ১ দশমিক ৪ শতাংশ। এই আসনে জামানত টেকাতে তার প্রয়োজন ছিল ৩১ হাজারেরও বেশি ভোট। একই আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও তিনবারের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ ‘লাঙ্গল’ প্রতীকে মাত্র ৪৩৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
বগুড়ার অন্যান্য আসনগুলোতেও চিত্র প্রায় একই। বগুড়া-১ আসনে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলনের এ বি এম মোস্তফা কামাল পাশা, বাংলাদেশ কংগ্রেসের মো. আসাদুল হক ও গণফোরামের মো. জুলফিকার আলী। বগুড়া-৩ আসনে জাতীয় পার্টির শাহিনুল ইসলাম ও ইসলামী আন্দোলনের শাহজাহান আলী তালুকদার এবং বগুড়া-৪ আসনে জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল ও ইসলামী আন্দোলনের মুহা. ইদ্রিস আলী ব্যর্থ হয়েছেন। এছাড়া বগুড়া-৫ আসনে এলডিপির খান কুদরত-ই-সাকলায়েন, ইসলামী আন্দোলনের মীর মাহমুদুর রহমান ও সিপিবির শিপন কুমার রবিদাস ন্যূনতম ভোট পাননি। বগুড়া-৬ আসনে জেএসডির আবদুল্লাহ আল ওয়াকি, বাসদের একমাত্র নারী প্রার্থী দিলরুবা ও বগুড়া-৭ আসনে মুসলিম লীগের আনছার আলীসহ আরও কয়েকজন এই তালিকায় যুক্ত হয়েছেন।
অন্যদিকে, লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে ২১ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম মেহেদী হাসান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঘোষিত ফলাফলে দেখা যায়, লক্ষ্মীপুর-৪ আসনে জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব ২২ হাজার ৪০ ভোট এবং ইসলামী আন্দোলনের হেভিওয়েট প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ ২১ হাজার ১০৩ ভোট পেয়েও জামানত রক্ষা করতে পারেননি। এখানে জামানত ফেরাতে প্রয়োজন ছিল ৩০ হাজার ১২০ ভোট। লক্ষ্মীপুর-১ আসনে জাতীয় পার্টির জেলা সভাপতি মাহমুদুর রহমান মাহমুদসহ ৫ জন, লক্ষ্মীপুর-২ আসনে গণঅধিকার পরিষদের আবুল বাশার ও নাগরিক ঐক্যের রেজাউল করিমসহ ৫ জন এবং লক্ষ্মীপুর-৩ আসনে ৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
কুড়িগ্রামের চারটি আসনে প্রতিদ্বন্দ্বী ২৫ প্রার্থীর মধ্যে ১৮ জনই জামানত হারিয়েছেন। এর মধ্যে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের ৬ জন প্রার্থী রয়েছেন। কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক এমপি পনির উদ্দিন আহমেদ ১৩ হাজার ৮৪৬ ভোট এবং ইসলামী আন্দোলনের নূর বখত ২৪ হাজার ৮২৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এছাড়া কুড়িগ্রাম-১, ৩ এবং ৪ আসনেও গণঅধিকার পরিষদ, জাকের পার্টি, বাসদ ও স্বতন্ত্র প্রার্থীরা ন্যূনতম ভোট পেতে ব্যর্থ হয়েছেন। কুড়িগ্রাম-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী সাফিউর রহমান এবং কুড়িগ্রাম-২ আসনেও একই ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জামানত খুইয়েছেন।
রাজধানী ঢাকা ও চট্টগ্রামের ফলাফলেও দেখা গেছে করুণ চিত্র। ঢাকা-১২ আসনে আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান ‘প্রজাপতি’ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৪ ভোট। অথচ এই আসনে বাতিল ভোটের সংখ্যা ছিল ২ হাজার ৪৪৪টি; অর্থাৎ বাতিল হওয়া ভোটের চেয়েও কম ভোট পেয়েছেন এই প্রার্থী। ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদের মেঘনা আলম ৬০৮ ভোট এবং চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থী জোবাইরুল হাসান আরিফ ২ হাজার ৯০৬ ভোট (শূন্য দশমিক ৫২ শতাংশ) পাওয়ায় তাদের জামানতও সরকারি কোষাগারে জমা হবে। নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের জামানত হিসেবে ৫০ হাজার টাকা জমা দিতে হয়, যা শর্ত পূরণে ব্যর্থ হলে বাজেয়াপ্ত গণ্য হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.