আপনি পড়ছেন

নির্বাচন পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশে দিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি
চাঁদপুর মডেল থানা। ছবি- সংগৃহীত

গতকাল শুক্রবার রাতে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে পাঁচ কর্মীকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেওয়ায় নতুন এমপির পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।

জানা গেছে, গত বৃহস্পতিবার চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন চলাকালে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরদিন দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের চিহ্নিত করা হয়।

আটকক ব্যক্তিরা হলেন- চাঁদপুর শহরের বাজার এলাকার নাছির গাজীর ছেলে নাহিদুল ইসলাম জনি, লৎফুর রহমানের ছেলে মোবারক হোসেন বেপারী, ইব্রাহিম গাজীর ছেলে জনি গাজী। এছাড়া রাতে ওয়ারলেস বাজার এলাকা থেকে মনির ও ফাহিম নামের দুই যুবককে থানায় হস্তান্তর করা হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আটক ব্যক্তিদের থানা হেফাজতে রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের জন্য অভিযান চলছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.