আপনি পড়ছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর ফলাফল প্রকাশের পর শনিবার (১৪ ফেব্রুয়ারি) পৃথক বার্তার মাধ্যমে দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচনে সাফল্যের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মর্যাদাপূর্ণ ফলাফল ও দায়িত্বশীল আচরণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে এই শুভেচ্ছা জানান তিনি। শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

নাহিদ ইসলাম ও জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ড. মুহাম্মদ ইউনূস

এক বছর আগে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবারের নির্বাচনে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬টিতে জয়লাভ করেছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের উদ্দেশে দেওয়া বার্তায় প্রধান উপদেষ্টা এই সাফল্যকে দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘মাত্র এক বছর আগে জন্ম নেওয়া নবীন দল হিসেবে আপনাদের এই অর্জন অসাধারণ। এটি কেবল নির্বাচনি পরিসংখ্যান নয়, বরং তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয় ও গণতান্ত্রিক চেতনার শক্তিশালী প্রকাশ।’

উপদেষ্টা পরিষদে একসময় নাহিদ ইসলামকে সহকর্মী হিসেবে পাওয়ার স্মৃতিচারণ করে ড. ইউনূস উল্লেখ করেন, সেই সময়ে নাহিদের কর্মদক্ষতা ও নীতিগত দৃঢ়তা তাকে মুগ্ধ করেছিল। তিনি আরও বলেন, ‘গণতন্ত্র তখনই বিকশিত হয়, যখন নতুন কণ্ঠস্বর উঠে আসে। সংসদে অর্জিত প্রতিনিধিত্বের মাধ্যমে আপনারা তরুণদের স্বপ্ন তুলে ধরার ঐতিহাসিক সুযোগ পেয়েছেন।’ প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, সংগ্রামের পথ থেকে রাজনীতির মূলধারায় প্রবেশের এই রূপান্তর দলটির আদর্শ ও মূল্যবোধকে অক্ষুণ্ণ রাখবে এবং তারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভূমিকা রাখবে।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেওয়া বার্তায় প্রধান উপদেষ্টা নির্বাচনের ফলাফল শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করায় তাকে ধন্যবাদ জানান। ড. ইউনূস বলেন, ‘নির্বাচনি প্রচারপর্ব থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত আপনার রাজনৈতিক শিষ্টাচার, সংযম ও কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিশেষ ভূমিকা রেখেছে।’ অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে জামায়াতের দেওয়া গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতার জন্যও তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আগামী দিনের বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ও বিরোধী দল উভয়েরই দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দেন প্রধান উপদেষ্টা। তিনি জামায়াত আমিরের উদ্দেশে বলেন, ‘আমি প্রত্যাশা করি, আপনার নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে একটি গঠনমূলক বিরোধী শক্তি হিসেবে সক্রিয় ভূমিকা পালন করবে। নীতিগত বিতর্ক, আইন প্রণয়নে পরামর্শ এবং রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিতকরণে একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে।’ জাতীয় ঐক্য সুসংহত করতে ডা. শফিকুর রহমানের অতীত ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বার্তার শেষাংশে প্রধান উপদেষ্টা উভয় নেতার ব্যক্তিগত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.