সংসদ সদস্যদের বেতন ও ভাতার পরিমাণ কত?
- Details
- by ২৪ ডেস্ক
একজন সংসদ সদস্য বা এমপি মাসে কত টাকা বেতন পান, তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহল সব সময়ই থাকে। মূলত একজন এমপি মাসিক ৫৫ হাজার টাকা বেতন পেয়ে থাকেন। তবে শুধু বেতন নয়, এর বাইরেও তারা শুল্কমুক্ত গাড়ি আমদানিসহ নানা ধরনের সুযোগ-সুবিধা ভোগ করেন। সরকারের নির্ধারিত শর্ত মেনে এমপিরা তাদের মেয়াদে শুল্ক ও ভ্যাট ছাড়াই একটি জিপ বা গাড়ি আমদানির সুযোগ পান।

বেতনের পাশাপাশি এমপিদের জন্য রয়েছে মোটা অঙ্কের মাসিক পরিবহন ভাতা। চালকের বেতন, গাড়ির জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ বাবদ তারা প্রতি মাসে ৭০ হাজার টাকা পান। এছাড়া নিজ নির্বাচনী এলাকায় অফিস পরিচালনার খরচ হিসেবে মাসে ১৫ হাজার টাকা বরাদ্দ থাকে। এর বাইরে নির্বাচনী এলাকা ভাতা হিসেবে প্রতি মাসে আরও সাড়ে ১২ হাজার টাকা পান তারা।
জাতীয় সংসদের অধিবেশন বা বিভিন্ন কমিটির সভায় যোগদানের জন্য এমপিদের দৈনিক ভাতা প্রদান করা হয়। অধিবেশনে উপস্থিত থাকলে তারা প্রতিদিন ৮০০ টাকা এবং যাতায়াত ভাড়া বাবদ ২০০ টাকা পান। অন্যদিকে, দায়িত্বসংক্রান্ত কাজ বা কমিটির সভায় যোগ দিতে কর্মস্থলে অবস্থান করলে দৈনিক ৭৫০ টাকা ও যাতায়াত ভাতা হিসেবে ৭৫ টাকা প্রাপ্য হন।
যোগাযোগ ও ব্যক্তিগত খরচের জন্যও এমপিদের বিশেষ বরাদ্দ রয়েছে। তাদের বাসভবনে সরকারি খরচে টেলিফোন সংযোগ দেওয়া হয় এবং মোবাইল বিল বাবদ প্রতি মাসে সাত হাজার ৮০০ টাকা প্রদান করা হয়। ব্যক্তিগত খরচের মধ্যে মাসিক ছয় হাজার টাকা বিবিধ ব্যয়, দেড় হাজার টাকা লন্ড্রি ভাতা এবং পাঁচ হাজার টাকা আপ্যায়ন ভাতা অন্তর্ভুক্ত রয়েছে।
দেশের ভেতরে যাতায়াতের সুবিধার্থে এমপিরা বছরে এক লাখ ২০ হাজার টাকা ভ্রমণ ভাতা অথবা সমমূল্যের ট্রাভেল পাস পান। ভ্রমণের ক্ষেত্রে তারা আকাশ, রেল বা নৌপথে সর্বোচ্চ শ্রেণির ভাড়ার দেড় গুণ এবং সড়কপথে কিলোমিটার প্রতি নির্ধারিত হারে ভাতা পান। চিকিৎসার ক্ষেত্রে এমপি ও তাদের পরিবারের সদস্যরা সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তাদের সমান সুবিধা এবং মাসিক ৭০০ টাকা চিকিৎসা ভাতা পেয়ে থাকেন।
‘মেম্বার অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস), ১৯৭৩’ আদেশ অনুযায়ী এসব সুযোগ-সুবিধা নির্ধারিত হয়, যা সর্বশেষ ২০১৬ সালে সংশোধন করা হয়েছে। এছাড়া এমপিরা বছরে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ঐচ্ছিক তহবিল ব্যবহার করতে পারেন। দায়িত্ব পালনকালে দুর্ঘটনাজনিত মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের জন্য রয়েছে ১০ লাখ টাকার বিমা সুবিধা। উল্লেখ্য, এমপিরা যেসব ভাতা পান, তা সম্পূর্ণ আয়করমুক্ত।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.