‘পার্টি অফিস দখল নিলাম’—ঠাকুরগাঁওয়ে আ. লীগের ঝটিকা শোডাউন
- Details
- by ২৪ ডেস্ক
দীর্ঘদিন রাজপথ থেকে দূরে থাকার পর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হঠাৎ করেই নিজেদের উপস্থিতির জানান দিয়েছে আওয়ামী লীগ। পৌর শহরের লিচুতলা এলাকায় জড়ো হয়ে দলটির নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন। রোববার বিকেলে সাবেক সংসদ সদস্য ইমদাদুল হকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

এদিন সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলটির নেতাকর্মীদের জড়ো হওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বিভিন্ন বয়সের প্রায় ২৫ জন ব্যক্তি পাশাপাশি দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। এ সময় তাদের মুখে ‘শেখ হাসিনা কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম’, ‘জয় বাংলা’, ‘জয় ভাই কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম’ এবং ‘স্বাধীনতা কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম’—এমন নানা স্লোগান শোনা যায়। তাদের পেছনে জাতীয় পতাকার পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের দলীয় পতাকাও উড়তে দেখা গেছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম এ প্রসঙ্গে জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে স্লোগান দিলেও তারা মাত্র চার থেকে পাঁচ মিনিট অবস্থান করেছিলেন। এরপর দ্রুত তারা এলাকা ত্যাগ করেন। এদিকে এই ঘটনার প্রতিবাদে শহরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে হামলার মুখে দলটির কার্যক্রম একপ্রকার বন্ধ ছিল এবং নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। প্রায় দেড় বছর পর তারা প্রকাশ্যে এসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করলেন। সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেক নেতাকর্মী আবারও সরব হতে শুরু করেছেন বলে ধারণা করা হচ্ছে।
হঠাৎ এই কর্মসূচির বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানী গণমাধ্যমকে জানান, উপজেলা যুবলীগের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছিল। তিনি বলেন, ‘এই কর্মসূচির মাধ্যমে আমরা জানান দিয়েছি যে আওয়ামী লীগ হারিয়ে যায়নি।’
ভিডিও ফুটেজ দেখে কর্মসূচিতে অংশগ্রহণকারী বেশ কয়েকজন নেতাকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগ্যান আলী এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজহারুল ইসলাম। এ ছাড়াও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানীসহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীদের সেখানে দেখা গেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.