জুলাই সনদে স্বাক্ষরে যমুনায় যাচ্ছে এনসিপি
জুলাই সনদে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। এদিন সন্ধ্যা ৬টায় দলটির শীর্ষ নেতারা এই স্বাক্ষর প্রক্রিয়ায় অংশ নেবেন।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় যাবে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন এবং অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। গণতান্ত্রিক মূল্যবোধ এবং জুলাই গণঅভ্যুত্থানে প্রতিফলিত জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে এই সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
স্বাক্ষরকারীরা সনদ বাস্তবায়নের লক্ষ্যে মোট সাতটি বিষয়ে অঙ্গীকারবদ্ধ হচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জনগণের আত্মত্যাগ ও আকাঙ্ক্ষার ভিত্তিতে তৈরি ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-কে একটি নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে গ্রহণ এবং এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা। যেহেতু জনগণই রাষ্ট্রের মালিক, তাই তাদের অভিপ্রায়ের প্রতিফলন হিসেবে এই সনদটি সংবিধানে তফসিল আকারে বা যথাযথ উপায়ে সংযুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া, এই সনদের বৈধতা নিয়ে কোনো আদালতে প্রশ্ন না তোলা এবং এর বাস্তবায়নে আইনি সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিও অঙ্গীকারনামায় রয়েছে।
সনদে স্বাক্ষর করার মাধ্যমে দলগুলো গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার দীর্ঘ ১৬ বছরের সংগ্রাম এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার বিষয়ে একমত পোষণ করেছে। পাশাপাশি বিগত ১৬ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তি এবং সাম্প্রতিক অভ্যুত্থানে নিহত ও আহতদের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা এবং পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় সংস্কারের অংশ হিসেবে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারের কথাও সনদে উল্লেখ রয়েছে। এ লক্ষ্যে বিদ্যমান আইন ও বিধির সংশোধন বা নতুন আইন প্রণয়নের অঙ্গীকার করা হয়েছে। সর্বোপরি, সনদের যেসব সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য, সেগুলো কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে কার্যকর করার বিষয়ে জোর দেওয়া হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.