আপনি পড়ছেন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মনে করে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা কারচুপির উপাদান পরিলক্ষিত হয়নি। সংস্থাটির মতে, এবারের নির্বাচন মোটামুটিভাবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য মাত্রায় অংশগ্রহণমূলক হয়েছে। আওয়ামী লীগ দলীয়ভাবে নির্বাচনে না এলেও তাদের নেতা-কর্মী ও সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী বা অন্য দলের হয়ে সক্রিয় থাকায় একে অন্তর্ভুক্তিমূলক হিসেবেই দেখছে সংস্থাটি।

টিআইবি: নির্বাচন গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ পরিলক্ষিত হয়নি
সংবাদ সম্মেলনের ছবি

রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোমবার সকালে এসব কথা বলেন সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

আওয়ামী লীগের অনুপস্থিতি সত্ত্বেও নির্বাচন কীভাবে অন্তর্ভুক্তিমূলক হলো—এমন প্রশ্নের ব্যাখ্যা দেন টিআইবির নির্বাহী পরিচালক। ইফতেখারুজ্জামান জানান, স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্বতন্ত্রভাবে কিংবা অন্য দলের সঙ্গে যুক্ত হয়ে ভোটের মাঠে সক্রিয় ছিলেন। এমনকি যারা ভোট দিয়েছেন, তাদের মধ্যেও দলটির সমর্থকদের বড় একটি অংশ ছিল। এসব বাস্তব তথ্যের ওপর ভিত্তি করেই নির্বাচনকে গ্রহণযোগ্য মাত্রায় অন্তর্ভুক্তিমূলক বলা হয়েছে।

তবে নির্বাচনের ইতিবাচক দিকের পাশাপাশি নেতিবাচক নানা চিত্রও উঠে এসেছে টিআইবির প্রতিবেদনে। গবেষণায় দেখা গেছে, নির্বাচনে অংশ নেওয়া ৯৯ শতাংশ প্রার্থীই ৫৮টি আচরণবিধির কোনো না কোনোটি লঙ্ঘন করেছেন। ভোটের দিনেও কেন্দ্রের বাইরে ভয়ভীতি দেখানো, স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দেওয়া, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের ঢুকতে বাধা এবং স্বতন্ত্র নারী প্রার্থীদের ওপর হামলার মতো ঘটনা ঘটেছে।

নির্বাচন পরবর্তী সহিংসতার চিত্রও ছিল উদ্বেগজনক। টিআইবির পর্যবেক্ষণে থাকা ৭০টি আসনে রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে ৪৫টি সংঘর্ষের ঘটনা রেকর্ড করা হয়েছে। এছাড়া প্রতিপক্ষের ভোটার ও কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের ৩৪টি, ঘরবাড়ি ও অফিসে হামলার ১৮টি এবং নিজ দলের বিবাদমান পক্ষের মধ্যে ১৬টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুরুতে সুষ্ঠু প্রতিযোগিতার আভাস মিললেও শেষ পর্যন্ত রাজনৈতিক দল ও প্রার্থীরা সহিংসতার পুরোনো সংস্কৃতিতেই গা ভাসিয়েছেন।

অনিয়মের বিষয়ে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ৭০টি আসনের মধ্যে ২১ দশমিক ৪ শতাংশ আসনেই এক বা একাধিক জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে টিআইবির জ্যেষ্ঠ গবেষণা ফেলো মো. মাহফুজুল হক ব্যাখ্যা দেন যে, গবেষণার আওতাভুক্ত আসনে একটি ঘটনা ঘটলেও তা রেকর্ড করা হয়েছে। এই পরিসংখ্যানটি আসনের শতাংশ নির্দেশ করে, ভোটের মোট হারের শতাংশ নয়। এ ছাড়া ভোটার তালিকার সঙ্গে ছবি ও নাম না মেলায় অনেক ভোটার কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারেননি।

টিআইবি তাদের এই প্রতিবেদনটি তৈরি করেছে দৈবচয়ন বা লটারি পদ্ধতির মাধ্যমে ৩০০ আসনের মধ্য থেকে ৭০টি আসন বেছে নিয়ে। তাদের পর্যবেক্ষণে বলা হয়েছে, নির্বাচনে দল ও জোটের মধ্যে সংঘাত, আন্তদলীয় কোন্দল এবং ক্ষমতার জন্য অসুস্থ প্রতিযোগিতার কারণে সহিংসতা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে, যা নির্বাচনের পরেও অব্যাহত ছিল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.