ওমরাহ শেষে ফেরার পথে ৫ বাংলাদেশির মৃত্যু
ওমরাহ পালন শেষ করে প্রশান্ত মন নিয়ে ফিরছিলেন তারা, কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হয়নি। সৌদি আরবের রাস্তায় এক ভয়াবহ দুর্ঘটনায় নিভে গেছে একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন বাংলাদেশির জীবনপ্রদীপ। পবিত্র এই সফর শেষে বাড়ি ফেরার পথেই তাদের গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সৌদি আরবের আবহা শহরে এই দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ সময় রাত ৩টার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দেশে অবস্থানরত নিহতদের স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় তাদের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মিজানুর রহমান দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছিলেন। পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি গত ৩ ফেব্রুয়ারি বাসা থেকে বের হন। পবিত্র মক্কা ও মদিনায় আনুষ্ঠানিকতা শেষে জেদ্দা থেকে আবহা শহরে নিজেদের বাসায় ফিরছিলেন তারা। পথিমধ্যেই তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে রয়েছেন গাড়ির চালক মো. জিলানী বাবর (৩০)। এছাড়া ঘটনাস্থলেই মারা যান প্রবাসী মিজানুর রহমান মিজান (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০) এবং তাদের দুই মেয়ে—দেড় বছর বয়সী শিশু সুবহা আক্তার ও স্থানীয় টিউরি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মেহের আফরোজ (১৩)। তবে এই ঘটনায় মিজানের মেঝ মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে জেদ্দা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতদের পরিচয় নিশ্চিত করে জানা গেছে, মিজানুর রহমানের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামে। তিনি ওশিম উদ্দিন বেপারী বাড়ির শহিদ উল্যার ছেলে। অন্যদিকে গাড়িচালক জিলানী বাবর একই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের পাটওয়ারী বাড়ির আবুল হোসেন পাটওয়ারীর ছেলে। স্বজনরা এখন প্রিয়জনদের মরদেহ দেশে আনার অপেক্ষায় প্রহর গুনছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.