শপথ নিতে সংসদ ভবনে আসছেন নবনির্বাচিত এমপিরা
- Details
- by ২৪ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী নবনির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শপথ নিচ্ছেন। সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সময় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ গ্রহণের সূচি রয়েছে।

সকাল ৯টার পর থেকেই নবনির্বাচিত সংসদ সদস্যদের জাতীয় সংসদ ভবনে প্রবেশ করতে দেখা গেছে। সংসদ ভবনের সামনে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে। উপস্থিত রয়েছেন দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীরাও।
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সাধারণত জাতীয় সংসদের স্পিকার এই দায়িত্ব পালন করেন। তবে গণ-অভ্যুত্থান পরবর্তী বিশেষ পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী এই দায়িত্ব সিইসিকে দেওয়া হয়েছে।
সকালে সংসদ ভবনে ঢুকতে দেখা গেছে চট্টগ্রাম-১১ আসনে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভোলা-৩ আসনে নির্বাচিত সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ঢাকা-৩ আসন থেকে জয়ী গয়েশ্বর চন্দ্র রায় এবং ভোলা-১ (সদর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থকে।
শপথ গ্রহণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। নতুন সংসদের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রযাত্রা প্রত্যাশা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.