আপনি পড়ছেন

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে জামায়াত ও এনসিপির সমন্বয়ে গঠিত ১১ দলীয় জোট। মূলত সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণকে কেন্দ্র করে সৃষ্ট মতপার্থক্যের জেরে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এনসিপিসহ জোটের শীর্ষ নেতারা এই বয়কটের বিষয়টি নিশ্চিত করেন।

মন্ত্রিসভার শপথ বর্জনের ঘোষণা ১১ দলীয় জোটের!
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি জানান, জনরায়ের সঙ্গে প্রতারণামূলক অবস্থান নেওয়ার প্রতিবাদস্বরূপ তারা মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে জোটের নির্বাচিত জনপ্রতিনিধিরা সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ—উভয় পদেরই শপথ গ্রহণ করছেন।

এর আগে বিষয়টি নিয়ে দলটির নেতাদের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়। শুরুতে আসিফ মাহমুদ ও নোয়াখালী-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ জানিয়েছিলেন, আইন অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠিত না হলে তারা কোনো শপথই গ্রহণ করবেন না। পরবর্তীতে অবশ্য জানানো হয়, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা শপথ নিচ্ছেন, কিন্তু মন্ত্রিসভার কার্যক্রম বয়কট করবেন।

দলের সদস্য সচিব আখতার হোসেন এ প্রসঙ্গে বলেন, জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা পরপর দুটি শপথই নিচ্ছেন। কিন্তু যারা গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি, তাদের প্রতিবাদে বিকেলের মন্ত্রিপরিষদের অনুষ্ঠানে তার দল উপস্থিত থাকবে না। নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন মন্তব্য করেছেন, বিএনপি শুধু সরকার গঠনের শপথ নিয়ে গণরায় উপেক্ষা করেছে।

শপথ গ্রহণ নিয়ে জটিলতার সূত্রপাত হয় সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের একটি বক্তব্যের পর। তিনি জানিয়েছিলেন, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি, তাই ওই শপথ তারা নেবেন না। এ প্রেক্ষিতে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছিলেন, বিএনপি ওই শপথ না নিলে তারাও সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না। যদিও দিনশেষে জামায়াতের নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.