আপনি পড়ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে একযোগে এই ভাষণ সম্প্রচারিত হবে।

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তারেক রহমান

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রায় দুই দশক পর চতুর্থবারের মতো সরকার গঠন করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে শপথ গ্রহণ করেন নতুন প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিপরিষদের সদস্যরা। এরপর রাতেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। দলীয় চেয়ারম্যান হিসেবে এবারই প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করলেন তারেক রহমান।

শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসের শুরুতেই মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান সরকারপ্রধান। বুধবার বেলা ১১টার দিকে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে অবস্থিত শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন ১ নম্বর ভবনের তিনতলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে তিনি প্রথম দিনের মতো অফিস করছেন। নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের বরণ করে নিতে এদিন সচিবালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিলো। করিডোরগুলো সাজানো হয়েছে নতুন ফুলের টবে এবং মন্ত্রণালয়গুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নামফলক সরিয়ে সেখানে বসানো হয়েছে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিশেষ করে ১ নম্বর ভবনের চারপাশে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল। ভবনের প্রবেশপথে আর্চওয়ে বসিয়ে এবং পরিচয়পত্র যাচাই করে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ করানো হয়। এছাড়া নিচতলায় সেনাবাহিনী ও র‍্যাবের ডগ স্কোয়াড এবং মূল ফটকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।

একই ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এটি মূলত পরিচিতিমূলক সভা হলেও সরকারের অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে এতে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে। এছাড়া বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক করার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রশাসনিক কাজে গতি আনা, শৃঙ্খলা ও সমন্বয় নিশ্চিত করা এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রশাসনের সক্রিয় ভূমিকা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.