আপনি পড়ছেন

অবরুদ্ধ পশ্চিম তীরের উত্তরাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ ২ হাজার দুনাম (৪৯৪ একর) জমি দখলের নির্দেশ দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার একজন ফিলিস্তিনি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

পশ্চিম তীরে ২ হাজার দুনাম জমি দখলের নির্দেশ ইসরায়েলের
পশ্চিম তীরের উত্তরাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন

ফিলিস্তিনি ‘ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশন’-এর প্রধান মোয়ায়াদ শাবান জানান, এই আদেশের মাধ্যমে নাবলুস গভর্নরেটের সেবাস্তিয়া এবং বুরকা শহরের জমি লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি এই পদক্ষেপকে ২০২৫ সালের ১৮ জানুয়ারি জারি করা একটি পূর্ববর্তী নোটিশের সরাসরি ধারাবাহিকতা হিসেবে অভিহিত করেছেন।

শাবান বলেন, ‘এই সিদ্ধান্ত সেটেলমেন্ট বা বসতি স্থাপনের উদ্দেশ্য বাস্তবায়নে আইনি ও প্রশাসনিক হাতিয়ার ব্যবহারের একটি বিস্তৃত নীতির প্রতিফলন।’ তিনি আরও উল্লেখ করেন যে, এই জমি শুধুমাত্র অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের জন্য বরাদ্দ করা হবে।

তিনি সতর্ক করে বলেন, ‘এই আদেশের প্রভাব কেবল প্রত্নতাত্ত্বিক স্থানটিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর আশপাশের কৃষি এলাকা পর্যন্ত বিস্তৃত হবে।’ এর মধ্যে ফিলিস্তিনি বাসিন্দাদের মালিকানাধীন জলপাই বাগানও অন্তর্ভুক্ত রয়েছে, যা কার্যকরভাবে ওই এলাকায় ইসরায়েলি নিয়ন্ত্রণ সম্প্রসারিত করবে।

নাবলুস ও জেনিনের মধ্যবর্তী প্রধান সড়কের পাশে অবস্থিত সেবাস্তিয়া এলাকাটি প্রায় ৪ হাজার ৭৭৭ দুনাম (১ হাজার ১৮০ একর) জুড়ে বিস্তৃত। ফিলিস্তিনি পর্যটন মন্ত্রণালয়ের তথ্যমতে, এই স্থানটি ব্রোঞ্জ যুগের এবং এখানে কানানীয়, রোমান, বাইজেন্টাইন, ফিনিশীয় এবং ইসলামি আমলসহ একাধিক সভ্যতার নিদর্শন রয়েছে।

গত বছরের নভেম্বরে ইসরায়েলি দৈনিক হারেৎজের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েলি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সেবাস্তিয়া সাইটটির উন্নয়নের জন্য ওই এলাকার ব্যক্তিগত মালিকানাধীন জমি বাজেয়াপ্ত করার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে ফিলিস্তিনিদের বিশাল জলপাই বাগানও রয়েছে।

চলতি মাসের শুরুর দিকে ইসরায়েল সরকার নির্মাণ, পানি এবং ঐতিহ্য সংক্রান্ত লঙ্ঘনের অজুহাতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসনাধীন পশ্চিম তীরের বিভিন্ন অংশে তাদের ক্ষমতা বাড়ানোর জন্য অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করেছে।

২০২৪ সালের জুলাই মাসে ইসরায়েলের পার্লামেন্ট একটি বিলের প্রাথমিক অনুমোদন দেয়। বিলটির লক্ষ্য ছিল পশ্চিম তীরে ইসরায়েলি প্রত্নতত্ত্ব আইন প্রয়োগ করা এবং সেখানে ইসরায়েল প্রত্নতত্ত্ব কর্তৃপক্ষকে কাজ করার অনুমতি দেওয়া।

গত বছরের ডিসেম্বরে বিলটির একটি নতুন সংস্করণ আনা হয়, যার উদ্দেশ্য ছিল পশ্চিম তীরের প্রত্নতত্ত্ব ও ঐতিহ্যবাহী স্থানগুলোর ওপর ইসরায়েলি কর্তৃত্ব বাড়ানো। এর মাধ্যমে ‘এ’ এবং ‘বি’ এলাকাগুলোকেও (যেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের বেসামরিক নিয়ন্ত্রণ রয়েছে) এর আওতাভুক্ত করার পরিকল্পনা করা হয়।

২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েল তাদের কার্যক্রম জোরদার করেছে। ফিলিস্তিনিরা হত্যা, গ্রেপ্তার, বাস্তুচ্যুতি এবং বসতি সম্প্রসারণের মতো এই পদক্ষেপগুলোকে ভূখণ্ডটি আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার বা দখলের একটি ধাপ হিসেবে দেখছে।

২০২৪ সালের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক ঐতিহাসিক রায়ে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে। একইসঙ্গে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সমস্ত বসতি খালি করার আহ্বান জানায় আদালত।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.