আপনি পড়ছেন

শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী ক্লাসে উন্নীত হলে তাদের কাছ থেকে নতুন করে আর কোনো ভর্তি ফি নেওয়া যাবে না। এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ কঠোর শাস্তির বিধান রেখে নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নীতিমালায় স্পষ্ট করা হয়েছে যে, নিজের প্রতিষ্ঠানে পুনঃভর্তির নামে অর্থ আদায় সম্পূর্ণ নিষিদ্ধ।

নিজ স্কুলেই নতুন ক্লাসে ভর্তি ফি নয়, কঠোর অবস্থানে শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়ের লোগো

প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতে গঠন করা হয়েছে বিশেষ তদারকি ব্যবস্থা। নীতিমালার ১২(৪) ধারা অনুযায়ী, টিউশন ফি ও সেশন চার্জ আদায়ের জন্য তিন জন সিনিয়র শিক্ষকের সমন্বয়ে একটি উপকমিটি গঠন করতে হবে। প্রতি পঞ্জিকা বছরের জন্য প্রতিষ্ঠান প্রধান এই কমিটি গঠন করবেন এবং তাদের তত্ত্বাবধানেই যাবতীয় ফি আদায় করে মাসিক প্রতিবেদন জমা দিতে হবে। মূলত স্বচ্ছতা ফেরাতেই এই উপকমিটির বিধান রাখা হয়েছে।

এ বিষয়ে গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিস্তারিত তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট মামলার আইনজীবী সাইফুল ইসলাম তপু। তিনি জানান, রিটের উদ্দেশ্য সফল হওয়ায় মামলাটি আর পরিচালনার প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে পুনঃভর্তি ফি বন্ধ না হওয়ায় গত ২৫ জানুয়ারি জনস্বার্থে হাইকোর্টে রিট করেছিলেন বাংলাদেশ আইন ও অধিকার ফাউন্ডেশনের পরিচালক সুজন মাহমুদ। ২০২৫ সালের ১১ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করলেও অনেক প্রতিষ্ঠান তা মানছিল না বলে অভিযোগ ছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি গত ৯ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। নীতিমালার ৫(ঙ) ধারায় উল্লেখ করা হয়েছে, একই প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের থেকে পুনঃভর্তি ফি আদায় করা যাবে না। তবে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি নীতিমালা-২০২৪’ অনুযায়ী মাসিক বেতন বা টিউশন ফি নিয়মমাফিক গ্রহণ করার সুযোগ থাকছে।

নীতিমালায় শাস্তিমূলক ব্যবস্থার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। ১৪ ধারা অনুযায়ী, এই নির্দেশনার ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠান প্রধান বা সংশ্লিষ্ট শিক্ষকের এমপিও স্থগিত, বরখাস্ত বা অন্য যেকোনো শাস্তি হতে পারে। এছাড়া অনিয়ম প্রমাণিত হলে ব্যক্তিগতভাবে দায়ী থাকার পাশাপাশি ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি কিংবা অ্যাডহক কমিটি বাতিলের মতো কঠিন সিদ্ধান্তও নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.